কিমের মৃত্যুতে কিউবায় রাষ্ট্রীয় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-ইলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে কিউবা সরকার। গতকাল মঙ্গলবার, আজ বুধবার ও কাল বৃহস্পতিবার রাজধানী হাভানায় সরকারি ভবনে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।হাভানায় অবস্থিত উত্তর কোরীয় দূতাবাস থেকে বলা হয়, ‘যারা কিমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তাঁদের প্রতি আমাদের অভিনন্দন।’ কিম জং-ইল ৬৯ বছর বয়সে গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।কিমের শাসনামলে কিউবা এবং উত্তর কোরিয়ার মধ্যে চমত্কার কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল। বিশ্বের পাঁচটি সমাজতান্ত্রিক দেশের অন্যতম উত্তর কোরিয়া ও কিউবা। তাঁর শাসনামলে এই রাষ্ট্র দুটির মধ্যে বাণিজ্যিক, প্রযুক্তি, কৃষি ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বিদ্যমান ছিল। গত সোমবার উত্তর কোরিয়া কিমের মৃত্যুর খবর ঘোষণা করে। কোরীয়রা এ ঘোষণায় শোকস্তব্ধ হয়ে পড়ে।