কিমের স্মরণে জাতিসংঘে নীরবতা, পশ্চিমাদের বর্জন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-ইলের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে নীরবতা পালন করা হয়েছে। উত্তর কোরিয়ার অনুরোধে সাধারণ পরিষদ এ সিদ্ধান্ত নেয়। সাধারণ পরিষদের সভাপতি নাসির আবদুল আজিজ আল-নাসির গত বৃহস্পতিবার নিয়মিত অধিবেশন শুরুর সময় এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেন।এদিকে সাধারণ পরিষদের এই সিদ্ধান্তকে বর্জন করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, জাপানসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য সদস্যরাষ্ট্র। উত্তর কোরিয়া নিরাপত্তা পরিষদেও নীরবতা পালনের অনুরোধ জানিয়েছিল। তবে তারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।অধিবেশন শুরুর আগে নাসির আবদুল আজিজ আল-নাসির এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি উত্তর কোরিয়ার অনুরোধে সাধারণ পরিষদে কিম জং-ইলের স্মরণে নীরবতা পালনের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন।