কিরগিজ বাহিনীকে গুলি করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন সরকার জাতিগত সহিংসতা বন্ধ করতে নিরাপত্তা বাহিনীগুলোকে দাঙ্গাবাজদের হত্যার জন্য গুলিবর্ষণের ক্ষমতা দিয়েছে। সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে।একই সঙ্গে কিরগিজ সরকার ধ্বংসাত্মক শক্তিগুলো ও অপরাধী চক্রগুলোর সঙ্গে লড়াই করতে সেনাবাহিনীর অংশবিশেষ মোতায়েন করার ঘোষণা দিয়েছে। বিবিসি অনলাইন জানায়, হাজার হাজার জাতিগত উজবেক তাদের ভাষায় দক্ষিণাঞ্চলীয় শহর ওশের কিরগিজ গুণ্ডাদলগুলোর হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছে।গত এপ্রিলে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এযাবত্কালের তীব্র এ জাতিগত সহিংসতায় প্রায় এক হাজার লোক আহত হয়েছে।এদিকে রাশিয়া বলেছে, কিরগিজ সরকারের অনুরোধ সত্ত্বেও তার এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা নেই।বিবিসির রায়হান দমিত্রি জানান, এ রকম আশঙ্কার কারণ রয়েছে যে আন্তর্জাতিক সহায়তা ছাড়া কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ হয়তো এই চলমান সংঘাত নিয়ন্ত্রণ করার কেবল চেষ্টাই চালিয়ে যাবে!সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্য এশীয় প্রজাতন্ত্র কিরগিজস্তানের জনসংখ্যা ৫৫ লাখ। এর দক্ষিণাঞ্চলে প্রায় ১০ লাখ উজবেক সংখ্যালঘু জাতিসত্তার আবাস।