কিরগিজস্তানের নির্বাচন ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ অক্টোবর কিরগিজস্তানের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার জন্য একটা গণভোট করার পরই আগামী ১০ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এপ্রিলের ৭ তারিখ গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে বিতাড়িত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।সংবিধান সংশোধনী কমিটির প্রধান ডেপুটি প্রধানমন্ত্রী ওমুরবেক তাকাবায়েভ রয়টার্সকে জানিয়েছেন, আগামী ২৭ জুন শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য একটি গণভোট করে আগামী ১০ অক্টোবরই সংসদীয় এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই সময়সীমা সরকার অনুমোদন করেছে।তাকাবায়েভ জানান, সরকারের পরিকল্পনা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে একটি সংসদীয় প্রজাতন্ত্র সৃষ্টি করা।বর্তমানে প্রেসিডেন্ট বাকিয়েভ বেলারুসে অবস্থান করছেন এবং এখনো নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দাবি হলো বাকিয়েভ পদত্যাগ করেছেন এবং এখনো তাঁর পরিবর্তে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।