কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে ওতুনবায়েভা শপথ নিলেন
সংকটপূর্ণ কিরগিজস্তানের অন্তর্বর্তী নেত্রী রোজা ওতুনবায়েভা আজ শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রক্তক্ষয়ী এক গণআন্দোলনের মাধ্যমে কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর এপ্রিলে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে।সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী মধ্য এশিয়ার সাবেক কমিউনিস্ট কোনো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন।দেশটির নতুন সংবিধানের গ্রহণযোগ্যতার ওপর এক গণভোট অনুষ্ঠানের একদিন পর ওতুনবায়েভা রাজধানী বিশকেতে সোভিয়েত আমলে তৈরি একটি কনসার্ট হলে শপথ নিলেন। গণভোটের রায় নতুন সংবিধানের পক্ষে যাওয়ায় কিরগিজস্তানে ওই অঞ্চলের প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো।গত এপ্রিল মাসে এক জাতিগত দাঙ্গায় কয়েক হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয় এবং সংখ্যালঘু উজবেক সম্প্রদায়ের অন্তত চার লাখ লোক স্থানচ্যুত হন।এদিকে দেশটিতে জাতিগত সহিংসতা বন্ধ হলেও উজবেক ও কিরগিজ জনগোষ্ঠীর মধ্যে এখনও তীব্র বিভাজন বিরাজ করছে।—বিবিসি