কিরণ-চন্দনার গান
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হলো দুটি লোকগানের অ্যালবাম। শিল্পী কিরণচন্দ্র রায়ের প্রেমাঙ্গনে কে যাবি ও চন্দনা মজুমদারের আমারে কে রেখে গেল অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ রাম কানাই দাশ।প্রেমাঙ্গনে কে যাবি অ্যালবামে ১০টি গান রয়েছে। এগুলো হলো: ‘আমি কেমন করে পত্র লিখি রে’, ‘দেখেছি রূপ সাগর’, ‘হাত বান্দিলাম পাও বান্দিলাম’, ‘আজকে আমার মন মজিলো’, ‘আইনাছি আইনাছি আমি’, ‘তোরা প্রেমাঙ্গনে কে যাবি’, ‘সেই সুজন বাইদ্যার ঘাট’, ‘শুকতারা গো’, ‘যাইও নারে কামিনীর দ্বারে’ ও ‘আমার মন তো বসে না’।আমারে কে রেখে গেল অ্যালবামেও রয়েছে ১০টি গান। এর মধ্যে ছিল: ‘আমি বারে বারে করি মানা, ‘আমার বন্ধু বিনোদিয়া’, ‘কী মজার ঘর বেঁধেছে’, ‘প্রাণ কান্দে মন কান্দে গো’, ‘মনাই সওদাগর ইত্যাদি গান। প্রকাশনা শেষে শিল্পী দম্পতি শ্রোতাদের অ্যালবাম থেকে নির্বাচিত গান গেয়ে শোনান।