কিলিমানজারো অভিযানে যাচ্ছেন মুসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারেস্ট-জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম আবারও অভিযান শুরু করছেন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারোতে তিনি এবার অভিযান করবেন। আগামী ২ সেপ্টেম্বর মুসা ইব্রাহিম রওনা হবেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কিলিমানজারো অভিযানে মুসার সঙ্গী হচ্ছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোর্শেদ পাটওয়ারি ও বর্ষীয়ান অ্যাডভেঞ্চার এম এ সাত্তার।সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহিমকে বাংলাদেশের পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রী বক্তব্য দেন। মুসা ইব্রাহিম বলেন, বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতে ওঠার অভিযানের অংশ হিসেবে তাঁদের এ অভিযান শুরু হচ্ছে।