কিশোর মিলন হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শাহ আলম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।নোয়াখালী ডিবি পুলিশের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ভিডিওচিত্র দেখে শাহ আলমকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে নোয়াখালীর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম ওই দিন কিশোর মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।প্রসঙ্গত, ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।