কিশোরগঞ্জ, বগুড়া ও নীলফামারীর ভাষা প্রতিযোগের তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবার্য কারণে কিশোরগঞ্জ, বগুড়া ও নীলফামারী অঞ্চলের ভাষা প্রতিযোগের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী কিশোরগঞ্জে ১৩ এপ্রিল শনিবার, বগুড়ায় ১৯ এপ্রিল শুক্রবার এবং নীলফামারীতে ২০ এপ্রিল শনিবার আঞ্চলিক ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। তবে অনুষ্ঠানের স্থান ও সময়ের কোনো পরিবর্তন হবে না।ইতিমধ্যে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা প্রতিযোগে অংশ নিতে পারবে। বগুড়ায় নিবন্ধনের সুযোগ থাকছে ১৬ এপ্রিল পর্যন্ত। নিবন্ধনের জন্য প্রথম আলোর বগুড়া কার্যালয়ে যোগাযোগ করতে হবে (রায়বাহাদুর স্ট্রিট, জলেশ্বরীতলা, ফোন: ০১৭১১৩১৭১৩২)।এ বছর ঢাকায় দুটিসহ সারা দেশে ১০টি আঞ্চলিক ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক প্রতিযোগের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ভাষা প্রতিযোগ। বিজ্ঞপ্তি