কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
কিশোরগঞ্জ জেলা কারাগারে বাবুল মিয়া (৪২) নামে খুনের মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বাবুল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের বাসিন্দা।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে তাঁর মৃত্যু হয়।কারাগার সূত্রে জানা গেছে, আজ দুপুরে কারাগারের ভেতর বাবুল বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এ সময় কারাগার হাসপাতালের কর্মরত চিকিত্সক তাঁকে প্রাথমিক চিকিত্সা দেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরএমও) আবদুল মজিদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম জানান, হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১০ সালের ৩ নভেম্বর একটি খুনের মামলার আসামি হিসেবে বাবুলকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।