কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচনের অনুমতি পেলেন মুহিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র প্রার্থী মুহিদুল ইসলামকে কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার প্রার্থীর আপিলের শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুহিদুলকে নিয়ে নির্বাচনে এখন প্রার্থীর সংখ্যা দুইয়ে দাঁড়াল। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক। স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়।এর আগে ৯ জুন প্রার্থীর পক্ষে ভোটারদের স্বাক্ষরের গরমিল থাকায় মুহিদুলের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মুহিদুল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন।