কিশোরগঞ্জে আগুনে পুড়েছে ২৫ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর বাজারে আজ শনিবার ভোরে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে।এলাকাবাসী জানায়, বাজারের একটি মনোহারী দোকানে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই ওই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের শিকদার মার্কেট ও হাই মার্কেট দুটির ২৫টি দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিঠামইন উপজেলা সদরের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী চৌধুরী জানান, মিঠামইনসহ হাওরের উপজেলাগুলোয় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই।হাই মার্কেটের মালিক মো. আবদুল হাই জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমান প্রথম আলোকে জানান, আগুনে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।