কিশোরগঞ্জে ইভটিজারকে জেল-জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শাহ আলম নামের এক ইভটিজারকে এক মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার রাতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম এ রায় দেন।কুলিয়ারচর থানার পুলিশ জানায়, কুলিয়ারচর পৌর এলাকার বখাটে শাহ আলম স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণীর এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গতকাল শনিবার সন্ধ্যার পর তিনি ওই মেয়েটির বাড়িতে গিয়ে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে আনার চেষ্টা করেন। খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ সেখান থেকে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত আজ তাঁকে জেল ও জরিমানা করেন।