কিশোরগঞ্জে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে আজ সোমবার কেবল অপারেটর ব্যবসায়ীরা এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।আজ সোমবার ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করেছেন।সমাবেশে সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবে এটিএনের সাংবাদিকদের হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর বিচার দাবি করেন। সাংবাদিক দম্পতি সাগর ও রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিকেরা এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধের দাবি জানান। এ দাবি জানানোর পরই দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর ব্যবসায়ীদের সংগঠন কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্ক।কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্কের সভাপতি লেলিন রায়হান শুভ্র শাহিন চ্যানেল দুটি সম্প্রচার বন্ধের কথা স্বীকার করেছেন।কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে ওই মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মসূচি শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এ কে নাছিম খান, সাংবাদিক সাইফুল হক মোল্লা এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ প্রমুখ।