কিশোরগঞ্জে খাবার তৈরির কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় তন্বী-মুন্নী ফুড প্রডাক্ট নামের কারখানায় আজ সোমবার ভোর রাতে আগুন লাগে। এতে কারখানার মিকচার মেশিনসহ ৫০টি বৈদ্যুতিক মোটর সম্পূর্ণ পুড়ে গেছে।কিশোরগঞ্জ ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার ওসমান গণি প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে চারটার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার ব্রিগেড জানায়, আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মালিকপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।