কিশোরগঞ্জে দুজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বর্ধমান গ্রামে চাঞ্চল্যকর আবদুস সমেদ হত্যা মামলার রায়ে আদালত দুজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মৃত্যু দণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন মীর আহাম্মদ হোসাইন ও মীর মইনুল হোসেন। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন মীর মোশারফ হোসেন, মীর আশরাফ হোসেন, মীর বাবু হোসেন, মীর আমজাদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. কামরুল মিয়া ও মীর নবীর হোসেন।আজ বেলা সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) বিচারক বেগম তাবাসসুম ইসলাম কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুজন এবং যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামি মীর আশরাফ হোসেন এখনো পলাতক।মামলার বিবরণীতে বলা হয়, ২০০১ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যার পর আসামিরা দল বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আবদুস সমেদকে হত্যা করেন। এ ঘটনায় তাঁর ভাই আবদুর রব বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ আদালত এ রায় দেন।