কিশোরগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাস দুর্ঘটনায় একজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কের সদর উপজেলার নান্দলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত সিদ্দিক মিঞা (৫৫) মারা যান। আহতদের মধ্যে ২৭ জন কিশোরগঞ্জ হাসপাতালে চিকিত্সা নিয়েছে। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিত্সা নেয়। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।