কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকেরা হলেন কিশোরগঞ্জের শহরের বিন্নগাঁও এলাকার রবিন ও হোসেনপুর উপজেলার গোল পুকুর পাড় এলাকার রাজু।হোসেনপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, রবিন ও রাজু মোটরসাইকেলে করে হোসেনপুর থেকে কিশোরগঞ্জ ফেরার পথে রাত ১১টার দিকে রামপুর এলাকার একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।