কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দুপুর ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের লাশ পাওয়া গেছে। আজ বুধবার বেলা একটার দিকে মানিখালী বাজারে ইউথাবালির বয়লারের কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার রাতে নজরুল ইসলাম নিখোঁজ হন। কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।