কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার সকালে হজরত আলী (২৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি চিকনীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে সাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন হজরত। কিশোরগঞ্জ ভৈরব সড়কের সদর উপজেলার বিন্নাটি এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক্টর তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও চালকের সহকারী আবদুল কাদিরকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।