কিশোরগঞ্জে ‘প্রমথন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশব্যাপী মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা মঞ্চায়ন কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জে শুক্রবার রাতে কর্মসূচি পালিত হয়েছে।এ কর্মসূচির স্লোগান হলো ‘স্বাধীনতার ৪০ বছর এবং শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’। কিশোরগঞ্জের কিছু বাস্তব ঘটনার কথা নতুন প্রজন্মকে জানানোর জন্য এ আয়োজন করা হয়েছিল। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মানস করের নির্দেশনায় প্রমথন নাটক মঞ্চস্থ হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনানির্ভর নাটকটি তরুণ প্রজন্মের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা।