কিশোরীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক কিশোরীকে উত্ত্যক্ত করার দায়ে সবুজ মাতুব্বর নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । ইউএনও প্রথম আলো ডটকমকে জানান, সবুজ মাতুব্বর ১৬ বছরের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ওই কিশোরীর বাবা এ ব্যাপারে সদরপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সবুজকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।