কিশোরীকে ১০০ বেত্রাঘাত, যুবকের ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন সংসর্গে লিপ্ত হওয়ায় ১৬ বছরের এক কিশোরীকে ১০০টি বেত্রাঘাত এবং এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মালদ্বীপের একটি আদালত।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই আজ বুধবার জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরীকে এখনই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না। দুই বছর পর, অর্থাত্ ওই কিশোরীর বয়স ১৮ বছর হলে শাস্তি কার্যকর করা হবে।খবরে বলা হয়, কিশোরীর আহ্বানে সাড়া দিয়ে একটি দ্বীপে গিয়েছিলেন ২৯ বছর বয়সী ওই যুবক। কিশোরীকে না পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। পরে ওই দ্বীপে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। কিশোরীর পরিবারের সদস্যরা ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। কিশোরী যৌনকর্মের বিষয়টা স্বীকার করে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন যুবকটি।আদালতের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই যুবককে শিশু যৌন হয়রানি (বিশেষ ধারা) আইনে দোষী সাব্যস্ত করা হয়। ওই আইন অনুযায়ী, যৌন কর্মের উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীকে স্পর্শ করা শাস্তিযোগ্য অপরাধ।