কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নয়াসড়কের পাশে কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের অবস্থান। ১৮৮৭ সালে ব্রিটিশ ভারতে মিশনারিদের শিক্ষা বিস্তারের অংশ হিসেবে স্কুলটির যাত্রা শুরু হয়। ১৯৩৭ সালে হেমচন্দ্র নামে এক ম্যাজিস্ট্রেট বিদ্যালয়টির যাবতীয় ব্যয় নির্বাহের দায়িত্ব নেন এবং নিজ কাকার নামে স্কুলটির নামকরণ করেন কিশোরীমোহন বালিকা বিদ্যালয়। ১৯৪২ সালে এটি উচ্চবিদ্যালয়ে উন্নীত হয়। ২০০২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় বিদ্যালয়টি।