কিশোরীর হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েতে বাধা দেওয়ায় ভারতের এক ষোড়শী তাঁর বিধবা মাকে হত্যা করেছে। গতকাল বুধবার হরিয়ানার শনিপাট জেলার গোহানা শহরের শেষ প্রান্তের একটি খাল থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। গত ২৫ অক্টোবর তিনি নিজ মেয়ের হাতে খুন হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।টাইমস অব ইন্ডিয়া জানায়, খুনের ঘটনা প্রকাশিত হলে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্কুল থেকে ঝরে পরা মেয়েটি মাকে হত্যার ১০ দিন পর তার প্রেমিককে বিয়ে করে। হত্যায় তাকে সহায়তা করে তার প্রেমিক। মেয়েটির মামা তাদের বাড়িতে এসে বোনকে খুঁজে না পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর আসল ঘটনা বেরিয়ে আসে। মেয়েটি মায়ের হারিয়ে যাওয়া নিয়ে মামাকে যা বলে, তা থেকে মামার সন্দেহ বাড়ে।এরপর গত সোমবার মৃত মহিলার ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই কিশোরী ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো উত্তর দিতে থাকে। কিন্তু বারবার জিজ্ঞাসা করার পর তারা অপকর্মের কথা স্বীকার করে। গোহানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার জানান, ‘বিধবা মহিলাটি তাঁর মেয়ের প্রেমিককে পছন্দ করতেন না। দুজনের বিয়ে তিনি মেনে নেবেন না, এটা বুঝতে পেরে মেয়েটি তার মাকে হত্যা করে।’ তিন দিন আগে মামা মেয়েটির বাসায় যায়। কিন্তু, দেখেন তাঁর বোন বাড়িতে নেই। বোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে মেয়েটি তাঁকে জানায়, তার মা তীর্থে গেছেন। কিন্তু মেয়ের কথায় সন্দেহ হয় মামার। তিনি পুলিশে খবর দেন।