কিষেনজিকে নিয়ে কবীর সুমনের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী এবং ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেস দলের সাংসদ কবীর সুমন এবার মাওবাদী নেতা কিষেনজিকে নিয়ে গান তৈরি করেছেন। ‘বিজয়ী’ শিরোনামে এই গানের প্রথম কয়েকটি লাইন হলো—‘কটা গ্রেনেডের সাক্ষী আপনি/কটা বুলেটের লক্ষ্য/আমার যুগের অমাবস্যায়/আপনিই শুক্লপক্ষ’। বৃহস্পতিবার এক যৌথ অভিযানে কিষেনজি নিহত হওয়ার পর তৈরি গানটি গত মঙ্গলবার নিজের ওয়েবসাইটে দেন কবীর সুমন। এর আগে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের মাওবাদীদের ছত্রছায়ায় গঠিত ‘পুলিশী-সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি’র নেতা ছত্রধর মাহাতোকে নিয়ে গান তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন হন কবীর সুমন।