কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কামরাঙ্গীরচর আউয়াল কলেজে অবকাঠামোর অভাবসরকারের সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের আর্থিক সহযোগিতার অভাবে কামরাঙ্গীরচরের একমাত্র হাজি আবদুল আউয়াল কলেজ আজ নানা সমস্যায় জর্জরিত। বাথরুম, কমনরুম, খেলার রুম, বিজ্ঞানাগার ও পাঠাগারবিহীন এ কলেজে শিক্ষার উপকরণ, শ্রেণীকক্ষ ও পানীয় জলের অভাব এবং পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা না থাকায় ছাত্র-শিক্ষককে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানী ঢাকার অতি সন্নিকটে থেকেও কলেজটি আজ অবহেলিত ও উপেক্ষিত। এ যেন আলোর নিচে অন্ধকার। কলেজে গিয়ে দেখা যায়, মাত্র তিনটি শ্রেণীকক্ষে পালাক্রমে গাদাগাদি করে চালানো হচ্ছে পাঠদান। শ্রেণীকক্ষের সংকট প্রকট হওয়ায় উন্মুক্ত আকাশের নিচে চলছে পাঠদান। নয়জন শিক্ষিকাসহ ২২ জন শিক্ষক তিন শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন পালাক্রমে পাঠদান করে আসছেন। ছাত্র-শিক্ষকদের জন্য নেই কোনো কমনরুম ও বাথরুম, নেই কম্পিউটার ও বিজ্ঞানাগার। একজন সহকারী গ্রন্থাগারিক থাকলেও নেই কোনো পাঠাগার। তীব্র গরমের মধ্যে শ্রেণীকক্ষে (দোতলা টিনের ঘরে) পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা না থাকায় শিক্ষার্থীদের হতে হয় ঘর্মাক্ত। সীমানাপ্রাচীর না থাকায় ইভ টিজিংয়েরও শিকার হয় ছাত্রীরা। জানা যায়, ঢাকা জেলা পরিষদ কলেজের এক বিঘা জমির ওপর ছয়তলা ভবন করতে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে ২০ লাখ টাকা ব্যয়ে কলেজের অবকাঠামো নির্মাণের পর রহস্যজনক কারণে বাকি ৪০ লাখ টাকা ফেরত যায়। সূত্র জানায়, ১৫ বছর ধরে শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে কখনো কোনো প্রকার আর্থিক সহযোগিতা না পাওয়ায় কলেজের কোনো উন্নয়ন ঘটেনি। অতএব, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।ইলিয়াছ আহমদরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা। হাজি আবদুল আউয়াল কলেজের অবকাঠামোর উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা যায় কি না, জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (উপপ্রধান-উন্নয়ন) আনসার আলী জানান, সংশ্লিষ্ট এলাকার সাংসদ যদি তাঁর এলাকার পাঁচটি কলেজের অবকাঠামোর উন্নয়নের জন্য তালিকা দেন, তবে মন্ত্রণালয় তালিকা বিবেচনা করে অর্থ বরাদ্দ করবে।