কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বেড়িবাঁধ সড়কগাছ লাগানো হোকঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বাবুবাজার ব্রিজ থেকে গাবতলী-আমিনবাজার ব্রিজ পর্যন্ত প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার শহররক্ষা বাঁধ রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই দীর্ঘ পথে মাত্র ১০ থেকে ৩০টি গাছ রয়েছে। বারবার প্রতিবেদন ছাপার পরও কর্তৃপক্ষ দৃষ্টি দিচ্ছে না। এখানে প্রায় পাঁচ লাখ বৃক্ষ রোপণ করা সম্ভব। যদি বৃক্ষ রোপণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয় তাহলে আবহাওয়া কিছুটা হলেও শীতল থাকেবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, শিগগিরই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।তানিয়া আক্তারশিক্ষার্থী, গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়, হাজারীবাগ গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়কের দুই পাশে গাছ লাগানোর কোনো পরিকল্পনা এখন নেই বলে জানান ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান। তিনি বলেন, সড়কে চারটি লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ শেষ হলে সড়কের দুই পাশে জায়গা থাকলে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। দক্ষিণ যাত্রাবাড়ীজলাবদ্ধতায় ভোগান্তিডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী আবাসিক এলাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টি হলে রাস্তার জলাবদ্ধতা দীর্ঘদিন স্থায়ী হয়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, নারী, শিশু ও মুসল্লিদের যাতায়াতে সমস্যা হয়। স্থানীয় কয়েকজন সমাজসেবক পানি নিষ্কাশনের ব্যবস্থা করেও ব্যর্থ হন। সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।আরিফুজ্জামানদক্ষিণ যাত্রাবাড়ী দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমীর হোসেন বলেন, ওই এলাকার ড্রেনেজ ও রাস্তার উন্নয়নে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কিছু লোকের বাধায় কাজটি করা যায়নি। এখন আবার ওই কাজের এস্টিমেট তৈরি হচ্ছে। এই অর্থবছরে অবশ্যই ওখানে কাজ হবে। তখন জলাবদ্ধতার সমাধান হবে। কামরাঙ্গীরচররাস্তা ভাঙাচোরাসাত লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ও পাঁচ বর্গমাইল আয়তনের কামরাঙ্গীরচরে ৭০ কিলোমিটার রাস্তার অর্ধশতাধিক জায়গা ভাঙাচোরা। বিভিন্ন স্থানে পিচ উঠে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলেই সেখানে পানি জমে, যা শুকাতে সময় লাগে কয়েক দিন। এ অবস্থায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গত সাড়ে তিন বছরে ভাঙাচোরা কোনো রাস্তা মেরামত করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে ভাঙাচোরা রাস্তা মেরামত করা জরুরি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।ইলিয়াছ আহমদকামরাঙ্গীরচর, ঢাকা। এ বিষয়ে সুলতানগঞ্জ (কামরাঙ্গীরচর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ রশিদ সরকার জানান, এখন কিছু প্রধান রাস্তার সংস্কারকাজ চলছে। আরও কিছু প্রধান রাস্তার সংস্কারকাজ শুরুর প্রক্রিয়া চলছে। এই কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচলের সমস্যা কিছুটা কমবে বলে তিনি জানান।