কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিও, ঢাকাএখনো পোস্টকার্ড নেই‘গত ১০ অক্টোবর প্রথম আলোর ঢাকায় থাকি বিভাগে আমার একটি চিঠি ছাপা হয়। ওই চিঠির জবাবে বাংলাদেশ ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) বলেছেন, “এখন পোস্টকার্ডের চাহিদা খুব কম। কিন্তু আমাদের কাছে অনেক পোস্টকার্ড মজুদ আছে।” ...তিনি খোঁজ নিয়ে দেখবেন, পোস্টকার্ডের সাপ্লাই না থাকার কথা কেন বলা হয়। ওই চিঠি প্রকাশের পর পুনরায় খোঁজ নিয়ে দেখেছি, এখনো সাপ্লাই না থাকার কথাই বলা হচ্ছে। পরিচালক সাহেব কি খোঁজ নেননি?’পরিচালক সাহেব আরও বলেছেন, পোস্টকার্ডের চাহিদা নেই। এ কথাটাও ভুল।জিপিও, ঢাকাতেই পোস্টকার্ড নেই। বাংলাদেশের অন্যান্য পোস্ট অফিসের অবস্থাটা তাহলে কেমন?আজম খান, মিরপুর, ঢাকা।এ বিষয়ে বাংলাদেশ ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আবদুল্লাহ আল মাহবুবুর রশীদ বলেন, ‘পোস্টকার্ড না থাকার কথা শুনে আমি খোঁজ নিয়েছি। তখন আমি কাউন্টারে দেখেছি, পর্যাপ্ত পোস্টকার্ড আছে। আমি আবারও খোঁজ নেব। তবে কেউ যদি জিপিওতে কোনো সমস্যায় পড়ে, সেটা লিখিতভাবে অভিযোগ জানাতে পারে আমাদের অভিযোগ বক্সে। এ ছাড়া ওয়েবসাইটেও অভিযোগ দেওয়ার সুযোগ আছে। আবার জিপিওতে সিনিয়র পোস্টমাস্টার, পোস্টমাস্টার জেনারেল কিংবা আমার সঙ্গে যে কেউ দেখা করে সমস্যার কথা জানাতে পারে।’হাজারীবাগনালা পরিষ্কার করা হোকহাজারীবাগ থানার দক্ষিণ পাশে গজমহল মাজার ও মাদ্রাসাসংলগ্ন নালাটি দীর্ঘদিন ধরে অপরিষ্কার হয়ে রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা নালাগুলো ঠিকমতো পরিষ্কার করছেন না। ফলে ময়লা জমে নালার নোংরা পানি রাস্তার ওপর থাকে। এই কারণে পথ চলতে কষ্ট হয়। স্থানীয় ওয়ার্ড কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এ নালাগুলো পরিষ্কার করা হয়।মো. রুবেল আহমেদ, গজমহল, হাজারীবাগ, ঢাকা-১২০৯এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা কবীর আহমেদ বলেন, ‘সমস্যাটির কথা জানিয়ে যদি আমার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়, তবে আমি যথাযথ ব্যবস্থা নেব। যেকোনো বিষয়েই এলাকাবাসী আমার কাছে আবেদন করতে পারে।’যাত্রাবাড়ীচৌরাস্তার ডাস্টবিন সরানো হোকডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ের গন্ধভরা ডাস্টবিনটি সরানো হোক। ছড়ানো-ছিটানো আবর্জনার স্তূপ হওয়ায় দুর্গন্ধ ভেসে আসে বাতাসে। ডাস্টবিন উপচে ময়লা গড়িয়ে রাস্তার ওপর পড়ে। অথচ রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ হেঁটে ও গাড়িতে যাতায়াত করে। ডাস্টবিনটি একেবারে রাস্তার কোলঘেঁষে, তাই প্রতিদিন পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবি, এখান থেকে ডাস্টবিনটি সরানো হোক, না হলে ভোর হওয়ার আগেই আবর্জনা সরানোর কাজটি সম্পন্ন করা হোক।মো. আরিফুজ্জামানম, পূবালী আবাসিক এলাকা, দক্ষিণ যাত্রাবাড়ী , ঢাকা-১২০৪যাত্রাবাড়ী চৌরাস্তার ওই জায়গা থেকে ডাস্টবিন সরানো সম্ভব নয় বলে জানান ডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন। তিনি বলেন, আগে এলাকার বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হতো। এখন ওই জায়গায় সব আবর্জনা জমা করা হচ্ছে। ডিসিসি গাড়ি আর পরিচ্ছন্নতাকর্মী দিয়ে যদি ঠিকমতো সেখান থেকে আবর্জনা ল্যান্ডফিলে নিয়ে যায়, তবে এত সমস্যা হতো না।