কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্তা পুলিশ ফাঁড়িবসবাসের অযোগ্য ভবনপুরান ঢাকার চকবাজার থানার আওতায় থাকা হেলে পড়া এবং দেবে যাওয়া জরাজীর্ণ-ঝুঁকিপূর্ণ পোস্তা পুলিশ ফাঁড়িতে ২০ জন পুলিশ সদস্য জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করে দায়িত্ব পালন করছেন। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে, ঘটতে পারে পুলিশ সদস্যদের অকালমৃত্যু। প্রায় দেড় দশক আগে থেকে ভবনের বিভিন্ন অংশ ফাটতে এবং ভাঙতে শুরু করে। বর্তমানে পূর্ব দিকে বিভিন্ন অংশ থেকে প্রতিনিয়ত আস্তর খসে পড়ছে। ভবনটি পূর্ব দিকে হেলে পড়েছে এবং উত্তর দিকের ভেতরে দেবে গেছে। অস্ত্রাগারটি অরক্ষিত হয়ে পড়ায় আচমকা লুটপাটের আশঙ্কায় পুলিশ সদস্যরা থাকেন সর্বদা আতঙ্কিত। একাধিক পুলিশ সদস্য জানান, ঝড়-তুফানের সময় ভবনটি থরথর করে কেঁপে ওঠে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, প্রতিটি কক্ষ পানিতে সয়লাব হয়ে যায়। ইঁদুরের উৎপাত রয়েছে, এর সঙ্গে যোগ দিয়েছে বিড়াল। প্রতিদিন খাওয়াদাওয়া, রান্নাবান্না ও ঘুমানোর সময় ওদের উৎপাতের শিকার হন তাঁরা। এ ছাড়া ইঁদুর, বিড়াল প্রতিনিয়ত পুলিশ সদস্যদের কাপড়চোপড় এবং বিছানাপত্র তছনছ করে ফেলছে। মোটকথা, ইঁদুর-বিড়ালের উৎপাত এবং মল-মূত্রের দুর্গন্ধে ফাঁড়িতে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ইলিয়াছ আহমদ বাবুলরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।এ বিষয়ে যোগাযোগ করা হলে পোস্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই আতাউর রহমান বলেন, বসবাসের অনুপযোগী এই ভবন থেকে ফাঁড়ি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ফাঁড়ির অস্থায়ী ভবনের জন্য ভবন খোঁজা হচ্ছে। ফাঁড়ি স্থানান্তর হলে বর্তমান ভবন সংস্কার বা মেরামত করা হবে। এসব উদ্যোগ শিগগিরই বাস্তবায়ন হবে বলে তিনি জানান।ফরিদাবাদ, গেন্ডারিয়াসড়ক সংস্কার হবে কবে?পুরান ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়া এলাকার হরিচরণ রায় রোড, কেবি রোড, রজনী চৌধুরী রোড, ডিস্টিলারি রোড, সতীশ সরকার রোড, ঢালকানগর লেন, আরমগঞ্জ লেন, আরসিন গেট (করিমউল্লাহ বাগ), বাহাদুরপুর লেন, ফরিদাবাদ লেন, লোহারপুল এলাকা, কালীচরণ সাহা রোডের বর্তমানে সংস্কারের অভাবে করুণ অবস্থা।ঢাকা সিটি করপোরেশনের অবহেলা এবং উদাসীনতার কারণে পুরান ঢাকার উল্লিখিত রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। এতে এলাকাবাসী ক্ষুব্ধ।জরুরি ভিত্তিতে ফরিদাবাদ ও গেন্ডারিয়া এলাকার রাস্তাঘাট সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীমহাসচিব, ইউনেসকো ক্লাব, ১৭ হরিচরণ রায় রোড, ফরিদাবাদ, ঢাকা।দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ৮২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু বলেন, রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ আছে। কিন্তু সে উদ্যোগ বাস্তবায়নের কাজটি ধীরগতিতে এগিয়ে চলছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দরপত্র-প্রক্রিয়া শেষ হবে। তার পরই সংস্কারকাজ শুরু হবে বলে তিনি জানান।বাংলাবাজারপর্নো সিডির প্রকোপবাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ঢাকা কলেজিয়েট স্কুল পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি অবস্থিত এই স্কুল দুটির সামনে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে সিডির দোকান। এ ছাড়া স্কুলের সামনের রাস্তায় দুপুর হলেই সিডি বিক্রেতারা তাদের পসরা নিয়ে হাজির হয়। এসব বিক্রেতার কাছে বেশির ভাগই থাকে পর্নো সিডি। স্কুলের সামনে এসব সিডি বিক্রি অন্যায়। যেকোনো সাধারণ ক্রেতার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও পর্নো সিডি কিনতে উৎসাহিত হতে পারে, যা তাদের নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে। তাই স্কুলের সামনে সিডির ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ‘রাস্তায় সিডি বিক্রি হয় এটি জানি। কিন্তু সেখানে যে পর্নো সিডি বিক্রি হয়, এটা জানা ছিল না। এ নিয়ে কেউ কোনো অভিযোগও করেনি। পর্নো সিডি বিক্রি বন্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’