কী নাই, কী চাই
দক্ষিণ যাত্রাবাড়ীপোস্টকার্ড নেই কেন?ডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী চৌরাস্তার পোস্ট অফিস থেকে পোস্টকার্ড কিনতে গিয়ে পাইনি। কাউন্টার থেকে বলা হয়, ‘সাপ্লাই নেই।’ রাজধানী ঢাকার মতো বড় শহরে পোস্টকার্ড কেন সব সময় পাওয়া যাবে না?মো. আরিফুজ্জামান আরিফবাসা: ৩২৬/৩ এ পূবালী আবাসিক এলাকাদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। পোস্টকার্ড না থাকার কথা জানালে বাংলাদেশ ডাক অধিদপ্তরের (ঢাকা নগরী-দক্ষিণ বিভাগ) ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জেসমিন আক্তার জানান, পোস্টকার্ড শেষ হয়ে গেলে নতুন করে না পেলে ডাকঘরে পোস্টকার্ড পাওয়া যায় না। দক্ষিণ যাত্রাবাড়ী ডাকঘরে পোস্টকার্ড সরবরাহের আশ্বাস দেন তিনি।টোলারবাগ, মিরপুর-১টেলিটকের নেটওয়ার্ক চাইবাংলাদেশে নিয়োজিত অন্যান্য মোবাইল অপারেটরের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন প্রতিষ্ঠান টেলিটকের কার্যকলাপ সবার দৃষ্টি কাড়ে। ঢাকার বৃহত্তর মিরপুর এলাকায় টেলিটকের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা ভাবতে অবাক লাগে। দৃষ্টান্তস্বরূপ মিরপুর-১ নম্বর সেকশনের টোলারবাগে টেলিটকের সম্পূর্ণ নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। মোবাইল ফোনে কথা বলতে গিয়ে অনেক সময়ই গ্রাহককে অসুবিধায় পড়তে হয়। তাই টেলিটক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বৃহত্তর মিরপুর এলাকায় টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে আশু পদক্ষেপ গ্রহণ করা হোক।জাহিদ হিসাববিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং) শাহ আলম জানান, মিরপুরে টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে কাজ করা হচ্ছে। কিন্তু এ বছর বিদ্যুৎ-সংযোগের অভাবে এ কাজটি বাধাগ্রস্ত হয়েছে। আগামী জুনের মধ্যে মিরপুরে ১০-১২টি টাওয়ার (বেস্ট ট্রান্সরিসিভার স্টেশন—বিটিএস) বসানো হবে। আর টোলারবাগে যে বাড়িতে টাওয়ার বসানোর কথা ছিল, সেখানে বাড়ির মালিকের সঙ্গে ঝামেলা হওয়ায় তা ঠিক সময়ে বসানো যায়নি। তবে এখন পাশের বাড়িতে টাওয়ার বসানোর প্রক্রিয়া চলছে। এ সপ্তাহের মধ্যেই সেখানে টাওয়ার চালু করা হবে।হাজারীবাগরাস্তায় আবর্জনার স্তূপহাজারীবাগ থানার পূর্ব পাশের রাস্তাটি দখল করে রেখেছে আবর্জনার স্তূপ। প্রতিদিন এখানে ২০ টনের মতো আবর্জনা স্তূপ করে রাখা হয়। এ কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। আবর্জনার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রাস্তাটি দখল হয়ে যায়। দীর্ঘ ১০ বছর এখানে আবর্জনার স্তূপ রাখা হয়। প্রতিবার প্রতিবেদন প্রকাশ করার পরও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কোনো ব্যবস্থা নেন না। তাই সিটি করপোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এই আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নেওয়া হোক।সোনিয়া আক্তারশিক্ষার্থীরাজমহল ট্যানারি হাইস্কুলহাজারীবাগ, ঢাকা-১২০৯ এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিসিসির অঞ্চল ৩ এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জানান, জায়গা না থাকায় অনেক এলাকায় রাস্তার পাশে কনটেইনার রাখা হয়। এতে হয়তো কিছু আবর্জনা এর পাশেও পড়ে থাকতে পারে। এটি যাতে না হয় সেদিকে নজর দেওয়া হবে। তবে জায়গা পেলে মিনি ট্রান্সফার স্টেশন তৈরি করা হতো। কারণ তার ভেতরে কনটেইনার রাখা হলে রাস্তায় আবর্জনা যেত না, আবার দুর্গন্ধ ছড়ানোরও সুযোগ থাকত না।রামপুরা বাজারবাস চাইরামপুরা বাজার থেকে সদরঘাট বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার একমাত্র পরিবহন ৪ নম্বর বাস (সুপ্রভাত ও ভিক্টর পরিবহন)। শুধু রামপুরাবাসীর জন্য নয়, বাড্ডা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও বিজয়নগর এলাকার বাসযাত্রীরাও ঢাকার বহুল ব্যস্ততম এই রুট হয়ে গুলিস্তান ও সদরঘাট যেতে এই পরিবহন ব্যবহার করে থাকে। ফলে গুলিস্তান বা সদরঘাটের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) মতো ব্যস্ততম স্থানে যেতে এই পরিবহনই একমাত্র বাহন হওয়ায় সাধারণ যাত্রীর পাশাপাশি শিক্ষার্থীদের নানা দুর্ভোগে পড়তে হয়। দেখা যায়, রামপুরা বাজার থেকে বাস প্রায় এক ঘণ্টা বা কখনো কখনো তারও বেশি সময় অপেক্ষা করে পাওয়া যায়। সেই বাসে উঠতে হয় এক শারীরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে। বাসে যাত্রী থাকে ধারণক্ষমতার অতিরিক্ত। অনেককেই ঝুলে যেতে হয়। এতে প্রায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আনিসুর রহমান অকালে প্রাণ হারান। কিছুদিন আগে এবি পরিবহন নামের সিটিং বাস সার্ভিস চালু হলে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে। কিন্তু অল্প দিন পরই এটি বন্ধ হয়ে যায়। আমরা নিরাপদ ভ্রমণব্যবস্থা চাই, বাসের সিটে বসে চলতে চাই। তাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অচিরেই এই রুটে সিটিং বাস সার্ভিস চালু করা হোক।মো. ফিরোজ মাহমুদশিক্ষার্থীসপ্তম সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (কারিগরি বিভাগ) পরিচালক কর্নেল আখতার কামাল জানান, নতুনবাজার থেকে বাড্ডা, রামপুরা হয়ে সদরঘাট যাওয়া রুটটির কথা তাঁদের অজানা নয়। কোরিয়া থেকে বিআরটিসির নতুন ৩০০ বাস কেনা হচ্ছে। বাসগুলো কেনা হলেই বিআরটিসির উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের জরিপের মাধ্যমে নির্ধারণ করবেন, এই রুটে বাস নামানো সম্ভব কি না।