কী নাই, কী চাই
আজিমপুরপোস্টার লাগানো বন্ধ হোকনগরের বড় গোরস্থানগুলোর একটি হচ্ছে আজিমপুর গোরস্থান। বছর কয়েক আগে গোরস্থানের প্রধান গেটসংলগ্ন দেয়ালে টাইলস দিয়ে সৌন্দর্য বাড়ানো হয়। বর্তমানে তাতে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার লাগানো হয়েছে। ফলে টাইলসের সৌন্দর্য নষ্ট হতে চলেছে। ঢাকা সিটি করপোরেশনের উচিত ওই দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করা। অথচ এমন কোনো নির্দেশনা দেখা যায় না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজিমপুর গোরস্থানসহ বিভিন্ন ধর্মীয় স্থান বা প্রতিষ্ঠানের দেয়ালে যাতে কোনো প্রকার পোস্টার লাগানো না হয়, সে ব্যবস্থা নিতে।নাম প্রকাশে অনিচ্ছুকআজিমপুর।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন জায়গা থেকে পোস্টার, ব্যানার সরাচ্ছি। কিন্তু একদিক দিয়ে সরানো হয়, আরেক দিক দিয়ে এগুলো লাগানো হয়। তাই জনগণ সচেতন না হলে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবু আমাদের অভিযান অব্যাহত রাখব।’যাত্রাবাড়ীযানজটে ঝঞ্ঝাটঢাকার দক্ষিণাঞ্চলে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কারণে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন যানজটের কারণে অবরুদ্ধ হয়ে পড়ছে। একই রকম দুর্ভোগে আছেন পুরান ঢাকার গেন্ডারিয়া, ফরিদাবাদ, সূত্রাপুর, নারিন্দা, ওয়ারী, দয়াগঞ্জ প্রভৃতি এলাকার যাত্রী ও পথচারীরা। বিকল্প রাস্তা তৈরি না করে ওই এলাকার মানুষকে কষ্ট ও চরম দুর্ভোগে ফেলার কোনো মানে থাকতে পারে না। দয়াগঞ্জ হয়ে রাজধানী মার্কেটের সামনে দিয়ে মতিঝিল যেতেই এক থেকে দুই ঘণ্টা লেগে যায়। এই ফ্লাইওভার নির্মাণের কারণে পুরান ঢাকার জনগণকে যে কত অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কষ্টকর।এ অবস্থায় জরুরি ভিত্তিতে টিকাটুলীর রাস্তাকে দুই দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা এবং রাজধানী মার্কেটের সামনে ডিএমপি থেকে আরও ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরী১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।টিকাটুলীর রাস্তার দুই দিক দিয়ে যান চলাচলের সুযোগ করে দিলে যানজট আরও বাড়বে বলে মনে করেন ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পূর্ব) এ কে এম আওলাদ হোসেন। তিনি বলেন, ফ্লাইওভারের স্বার্থে জনগণকে কিছু দুর্ভোগ মেনে নিতে হবে। কেননা, সাময়িক দুর্ভোগের মাধ্যমেই ভবিষ্যতে চলাচলে সুবিধা পাওয়া যাবে। ফ্লাইওভারের স্তম্ভগুলো নির্মাণ শেষ হলে দুর্ভোগ অনেকটা কমে যাবে। তখন বেশির ভাগ ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।মতিঝিলগাড়ি রাখা হচ্ছে রাস্তায়রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা মতিঝিলে সড়কের দুই পাশে গাড়ি পার্ক করে রাখা হয়। এতে করে মতিঝিলে যানজট এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অফিস শুরু ও ছুটির সময় যাতায়াতে লোকজনকে অসহনীয় যানজটের সম্মুখীন হতে হয়।মেইন রোডের দুই পাশের ফুটপাতসংলগ্ন স্থানে গাড়ি পার্ক না করে অন্য কোথাও রেখে এখানকার যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আরিফুজ্জামান আরিফপূবালী আবাসিক এলাকা, দক্ষিণ যাত্রাবাড়ী।মতিঝিলের প্রধান সড়কের ওপর অবৈধভাবে গাড়ি রাখা হচ্ছে কীভাবে, জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পূর্ব) এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘আমরা একদিক দিয়ে গাড়ি সরাই, আরেক দিয়ে রাখা হয়। আমাদের জনবল কম থাকায় সড়কের সব জায়গায় একই সঙ্গে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, মতিঝিলের বেশির ভাগ ভবনের নিচে গাড়ি রাখার জায়গা নেই। এখন গাড়ি রাখার বিকল্প স্থানের কথা ভাবছি। রেলওয়ের মাঠে মতিঝিলে আসা গাড়ি রাখা যেতে পারে। এ ক্ষেত্রে প্রাইভেটকারগুলো অফিস শুরুর সময়ে এসে যাত্রী রেখে সেখানে চলে যাবে। আবার অফিস ছুটির পর এসে যাত্রী নিয়ে চলে যাবে। এর ফলে সারা দিন সড়কের ওপর গাড়ি রাখতে হবে না।’