কী নাই, কী চাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়পরিচ্ছন্ন ক্যাম্পাস চাইপরিষ্কার পরিচ্ছন্ন এবং সংরক্ষণের অভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের নিচতলায় আশপাশ থেকে আসা দুর্গন্ধে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেন না। অনেক সময় ক্লাস বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আবর্জনা ফেলা হয় কলা ভবনের পেছনের দিকে রাস্তার ওপর। ফলে শিক্ষার্থীদের দুর্গন্ধ সহ্য করে ক্লাস করতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট ও জজ কোর্টমুখী ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ দূষণমুক্ত এবং শিক্ষার্থীদের চলাচল যেন বিঘ্নিত না হয়, সে জন্য ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারসপ্তম সেমিস্টারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ক্যাম্পাসের ভেতরকার সব ময়লা অপসারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। আর ক্যাম্পাসের বাইরের আবর্জনা অপসারণের দায়িত্বে রয়েছে ঢাকা সিটি করপোরেশন। সেখানকার কর্মকর্তাদের বার কয়েক বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আর পুলিশের তোড়জোড়ে মাঝেমধ্যে ফুটপাত দখলমুক্ত হয়। কিন্তু দিন কয়েক গড়াতেই আবার আগের জায়গায় দোকান করে হকাররা।গেন্ডারিয়া-পোস্তগোলাছিনতাইকারীদের দৌরাত্ম্যপুরান ঢাকার গেন্ডারিয়া থানার লোহারপুলের কে বি রোড হয়ে শ্যামপুর থানার হরিচরণ রায় রোড, আইজি গেট, করিমুল্লাহবাগ ও পোস্তগোলা পর্যন্ত সড়কটি ফজরের নামাজের পরপরই ছিনতাইকারীদের দখলে চলে যায়। এলাকার গেন্ডারিয়া ও শ্যামপুর থানার অবহেলা ও উদাসীনতার কারণে এলাকায় শুধু ছিনতাই হয় তা-ই নয়, চুরি, ডাকাতিও বেড়ে গেছে। এসব এলাকায় রাতের বেলায় টহল পুলিশের অভাব রয়েছে। এতে করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশকে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে।এ অবস্থায় পুরান ঢাকার গেন্ডারিয়ার লোহারপুল-পোস্তগোলা রাস্তায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুলিশের টহল বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।শ্যামপুর থানাএ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উর রহমান বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় টহলের ব্যবস্থা করতে কিছুটা সমস্যা হচ্ছে। যে পরিমাণ জনবল আছে, তা দিয়ে কাজ চালানো হচ্ছে। আগে ছিনতাই বেশি হলেও এখন কমে এসেছে বলে তিনি দাবি করেন।