কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হাজারীবাগআবর্জনা থেকে পরিত্রাণ চাইডিসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের এমন অনেক জায়গা আছে, যেখানে আবর্জনার পাহাড় তৈরি করা হয়েছে। হাজারীবাগ থানাসংলগ্ন পূর্ব পাশে একটি বন্ধ ট্যানারির সামনে বহুদিন ধরে ময়লা ফেলা হয়। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীর পথ চলতে কষ্ট হয়। অনেক বলার পরও স্থানীয় ওয়ার্ড কমিশনার এ সমস্যার কোনো সমাধান করছেন না।মো. এস এম খালেকতাজমহল, শিকাড়ীটোলাহাজারীবাগ, ঢাকা-১২০৯। এ বিষয়ে ডিসিসির ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন চৌধুরী জানান, সচেতনতার অভাব থাকায় মানুষ যেখানে-সেখানে আবর্জনা ফেলছে। এ কারণে অনেক জায়গায় আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে। আর তাঁর ওয়ার্ডে জায়গার অভাব থাকায় আবর্জনার কনটেইনার রাখার মিনি ট্রান্সফার স্টেশন করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ক্যাম্পাস সংরক্ষণ করুনঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার স্বপ্নের ক্যাম্পাস। কিন্তু দিন দিন বিভিন্ন কারণে এর সৌন্দর্য ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। টিএসসি থেকে আইন বিভাগে যেতে বিভিন্ন সময় রাস্তার দুই ধারে বহিরাগত ব্যক্তিদের মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তা ছাড়া কিছু ছিন্নমূল মানুষ ক্যাম্পাসকে স্থায়ী আবাসস্থল হিসেবে গড়ে তুলেছে। যেখানে-সেখানে এদের শুয়ে থাকতে দেখা যায়। অনেক সময় আপত্তিকর অবস্থায় দেখা যায়, যা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। দিন দিন বহিরাগত ব্যক্তিদের উৎপাত বেড়েই চলেছে। অনেকে ক্যাম্পাসে বেপরোয়াভাবে গাড়ি চালায়, যা যেকোনো দুর্ঘটনার কারণ হতে পারে। তা ছাড়া রাস্তার পাশে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয়। অনেক সময় আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং দুর্গন্ধে ফুটপাত দিয়ে চলাচল কষ্টকর হয়ে যায়। ক্যাম্পাসকে আরও সংরক্ষিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. শরিফ খানআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ক্যাম্পাসে থাকা ভবঘুরে ও ছিন্নমূল মানুষকে সরানোর জন্য এরই মধ্যে জেলা প্রশাসকের (ঢাকা) কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা যেকোনো সময় ক্যাম্পাসে থাকা পাগল ও ভবঘুরেদের ধরে ভবঘুরে কেন্দ্রে দিয়ে আসবে। ক্যাম্পাসে বাইরের গাড়ি ঢোকা প্রসঙ্গে তিনি বলেন, এর আটটি প্রধান ফটকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট অধিবেশনে কমিটি অনুমোদিত হলে এর কাজ শুরু হবে। কামরাঙ্গীর চরকাজের গতি বাড়ানো হোকদীর্ঘ পাঁচ বছর পর কামরাঙ্গীর চরে ৯০ লাখ টাকা ব্যয়ে আলীনগর-মোহাম্মদনগরের রাস্তার উন্নয়নকাজ শুরু হয়েছে তেজগাঁও সার্কেলের আওতায়। সম্প্রতি গিয়ে দেখা যায়, রাস্তায় পয়োনিষ্কাশন নালার কাজ চলছে, তবে এ কাজ চলছে ধীরগতিতে। খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুতগতিতে রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন করতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।ইলিয়াছ আহমদরহমতবাগ, কামরাঙ্গীর চর, ঢাকা। এ প্রসঙ্গে তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদচন্দ্র মণ্ডল বলেন, ‘আমি ঠিকাদারকে বলে দেব, যাতে রাস্তার কাজ দ্রুতগতিতে করা হয়।’ পূর্ব রাজাবাজারসড়কে হকারের পসরাগ্রিন রোড থেকে যাওয়া রাস্তার গ্রিন সুপার মার্কেট থেকে রাজাবাজার মসজিদ পর্যন্ত অংশ বহুদিন ধরে বেহালে আছে। সকাল থেকে রাস্তার ধারে মাছওয়ালা, সবজিওয়ালা, ফেরিওয়ালা পসরা নিয়ে বসে। ফলে স্কুলে ও অফিসে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। রাস্তাজুড়ে জমে আবর্জনা। দুর্গন্ধের কারণে চলাচল দায়। তার ওপর রিকশার জটলা। সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কিছু করছেন না। রাস্তা থেকে হকারের পসরা উচ্ছেদে তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাসরিন কবীরপূর্ব রাজাবাজার, ঢাকা-১২১৫। এ বিষয়ে ডিসিসি অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘খোঁজখবর নিয়ে আমি যথাযথ ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে এলাকাবাসী যদি আমাদের লিখিত অভিযোগ দেয়, তবে হকার উচ্ছেদের কাজটি সহজ হয়।’ আশকোনারিকশা চলতে মানাবিমানবন্দরের পাশে কাওলা-আশকোনা এলাকায় যারা বাস করে, তাদের অনেককে নিয়মিত উত্তরা-আবদুল্লাহপুর যেতে হয়। কারণ, অনেকের ছেলেমেয়ে উত্তরার বিভিন্ন স্কুলে পড়ে। আবার অনেকের কর্মস্থল উত্তরা। কাওলা-আশকোনা থেকে উত্তরায় যেতে রিকশাই প্রধান বাহন। বিমানবন্দর সড়ক রিকশামুক্ত হওয়ায় আশকোনা হাজি ক্যাম্পের পাশ থেকে রেললাইন হয়ে বিকল্প সড়ক দিয়ে রিকশা যায় উত্তরায়। সম্প্রতি সেই বিকল্প সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এলাকার ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ বাসে ওঠা অনেক ঝক্কি, আবার সময়মতো সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব পাওয়া যায় না। তাই উত্তরা যাওয়া বিকল্প সড়কে রিকশা চলতে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।হাবিবুর রহমানআশকোনা, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (উত্তর) মাসুদুর রহমান ভূঁইয়া জানান, ওই এলাকার রাস্তায় রিকশা চলাচল বন্ধ করা হয়নি, তবে এখন উত্তরার প্রধান সড়কের কিছু স্থানে রিকশার রাস্তা পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে অনেককে রিকশা ছেড়ে দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয়। আগে যেখানে ২০ মিনিট যানজটে বসে থাকতে হতো, এখন সেখানে পাঁচ মিনিট হেঁটেই রাস্তা পার হওয়া যাচ্ছে।