কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউবাজার, কাজলারাস্তায় আবর্জনার স্তূপযাত্রাবাড়ী থানার পূর্ব পাশের কাজলা বউবাজারের রাস্তাটি দখল করে রেখেছে আবর্জনার স্তূপ। প্রতিদিন এখানে ২০ টনের মতো আবর্জনা স্তূপ করে রাখা হয়। এ কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। আবর্জনার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রাস্তাটি দখল হয়ে যায়। দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ রাখা হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিষ্কার করতে আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নেওয়া হোক।মো. আরিফুজ্জামানপূবালী আবাসিক এলাকাদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। এ বিষয়ে মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম পনির বলেন, আবর্জনা পরিবহনে ইউনিয়নগুলোয় সরকার থেকে কোনো অর্থ বরাদ্দ করা হয় না। এ জন্য আবর্জনা সংগ্রহ ও পরিবহনকাজে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। এখন স্থানীয় বাসিন্দাদের সহায়তা নিয়ে আবর্জনা সংগ্রহ ও পরিবহনের কাজ কিছু কিছু হচ্ছে। মানুষ যাতে সচেতন হয়, সে জন্য মাঝেমধ্যে প্রচারণা চালানো হয়। এর বাইরে ইউনিয়ন পরিষদ কিছু করতে পারছে না বলে তিনি জানান।মিরপুর-৭এটা রাস্তা, না খাদ?মিরপুর ৭ নম্বর সেকশন (মিল্ক ভিটা মোড়) থেকে ১১ নম্বর সেকশনের পূরবী হল পর্যন্ত যে রাস্তা চলে গেছে, তার চরম খারাপ অবস্থা। ১০ বছর ধরে এই রোডের কোনো মেরামত হয় নেই। পুরো রোডে আছে বড় বড় খাদ ও নর্দমার পানি। এর মাঝখানে বড় একটি ডাস্টবিন। রিকশায় বসে মনে হয়, এই বুঝি পড়ে গেলাম। যদিও এটা মিরপুরের অন্যতম ব্যস্ত একটি সড়ক। সরকার আসে সরকার যায়, তবুও রাস্তাটি ঠিক হয় না। তাই প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ পাতায় লিখলাম। কর্তৃপক্ষ দয়া করে একটু নজর দিক। আমাদের একটু ভালো থাকতে দিক।মির্জা সাবরিনামিরপুর, ঢাকা। এ বিষয়ে ডিসিসির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ হাসান বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের কারণে আমাদের এলাকার বেশ কয়েকটি রাস্তার উন্নয়নকাজ চলছে। এগুলোর নর্দমাও উন্নয়ন করা হচ্ছে। তবে বিশ্বকাপে ব্যবহূত হবে, এমন রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তার কাজ হচ্ছে না। এ কারণে পূরবী হলের পেছনের রাস্তাটিও উন্নয়ন করা হচ্ছে না। তবে ডিসিসির অন্য একটি প্রকল্পের তালিকায় রাস্তাটি রাখা হয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে রাস্তার কাজ যেমন হবে, তেমনি নর্দমাও উন্নয়ন করা হবে। তবে প্রকল্পটি কবে শুরু হবে তা বলা যাচ্ছে না।’