কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও রেলগেটরেললাইনে বাজার কেন?ঢাকার খিলগাঁও রেলগেটের ওপর অবৈধভাবে বাজার বসানো হয়েছে। অথচ পাশেই মতিঝিল থানার পুলিশ ফাঁড়ি। এখানে প্রায়ই মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের আড্ডা জমে। অনেক সময় মারাত্মক দুর্ঘটনায় প্রাণহানিও ঘটে। তাই অবিলম্বে রেললাইনের ওপর থেকে বাজার উচ্ছেদ করা হোক।এ কিউ এম মাহফুজ উল্লাউত্তর শাহজাহানপুর, ঢাকা-১২১৭। রেললাইনের বাজার উচ্ছেদ করা হচ্ছে না কেন, জানতে চাইলে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো দিন আমাদের কাছে অভিযোগ জানায়নি। যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ জানায়, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’সেক্টর ১২, উত্তরা মডেল টাউনবাড়ির নম্বর চাইআমরা উত্তরা মডেল টাউন ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের শেষে বেসরকারি হাউজিং প্রিয়াংকা হাউজিংয়ের নাগরিক। এখানে শ দুয়েক প্লট রয়েছে। আমরা যারা এই হাউজিংয়ে বাড়ি নির্মাণ করেছি, তাদের রাজউক থেকে প্ল্যান অনুমোদন করিয়ে নিতে হয়েছে। আমাদের বর্তমান সমস্যা হচ্ছে, এখানকার বাড়িগুলোয় কোনো হোল্ডিং নম্বর নেই। আমরা না ইউনিয়নের অন্তর্ভুক্ত, না সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। উল্লেখ্য, এখানকার বাড়িগুলোর বিদ্যুৎ, গ্যাস, পানির বিল তৈরি হচ্ছে জমির দাগ নম্বর মেনে। ফলে হোল্ডিং নম্বরবিহীন বাড়ি আমাদের প্রতিটি কাজকর্মে কী পরিমাণ ঝক্কির কারণ হচ্ছে, তা বর্ণনার বাইরে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।প্রিয়াংকা হাউজিংয়ের বাড়িওয়ালা ও প্লটমালিকেরাসেক্টর ১২, উত্তরা মডেল টাউন, ঢাকা। প্রিয়াংকা হাউজিংয়ের হোল্ডিং নম্বর প্রসঙ্গে ডিসিসির অঞ্চল ১০-এর নির্বাহী কর্মকর্তা এম এ সালাম বলেন, এলাকাটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ডিসিসির আওতাভুক্ত হয়েছে। সেখানকার বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হোল্ডিং নম্বর দেওয়া হবে। এ ক্ষেত্রে ডিসিসির সংশ্লিষ্ট কর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।