কী নাই, কী চাই
কামরাঙ্গীরচরপরিবেশ অধিদপ্তরের কাণ্ড!পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ‘এনফোর্সমেন্ট টিম’ গত ২৬.১২.২০১০ তারিখে কাল্পনিকভাবে সরেজমিন পরিদর্শন করে আবিষ্কার করেছে প্লাস্টিকের দানা উৎপাদনের কার্টার মেশিন দ্বারা বিকট শব্দ করে এলাকার পরিবেশদূষণ হচ্ছে। তারা আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছে ‘ইলিয়াস আহমেদ প্লাস্টিক’। অথচ আমার এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এই হয়রানির বিচার চাই।ইলিয়াছ আহমদ বাবুল রহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) সুকুমার বিশ্বাস বলেন, কার্যালয়ের পরিদর্শকদের ভুলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম ভুলভাবে চলে আসতে পারে। লোকবল কম থাকায় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাঁদের কাজ করতে হয়। আবার খোঁজ নিয়ে দেখা হবে ‘ইলিয়াস আহমেদ প্লাস্টিক’ নামে কোনো প্রতিষ্ঠান আছে কি না। যদি না থাকে, তবে নোটিশ প্রত্যাহার করা হবে, আর থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।