কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূত্রাপুরমাদকের ব্যবসা বন্ধ হোকআদি ঢাকার সূত্রাপুর থানার বেশ কিছু এলাকা নিয়ে গড়ে উঠেছে ডিসিসির ৮০ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ওয়াল্টার রোড ও রেবতী মোহন দাস (আরএম দাস) এলাকায় বহু দিন থেকে চলে আসছে মাদকের রমরমা ব্যবসা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও বখাটে—এই ত্রিমুখী চক্র একত্র হয়ে এই অপকর্ম চালাচ্ছে। এতে এলাকার সুনাম ও পরিবেশ নষ্ট হচ্ছে। এই অবৈধ চক্র এলাকার উঠতি বয়সের ছেলেদের তাদের অপকর্মে প্ররোচিত করার চেষ্টা চালাচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে এই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। এ অবস্থায় এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে মাদকের আখড়া নির্মূলে ব্যবস্থা নেওয়া হয়। আর এলাকাগুলোয় থানা-পুলিশ নিয়মিত টহল দেয় বলে তিনি দাবি করেন।দক্ষিণ যাত্রাবাড়ীবাসে বসে যেতে চাইআমি দক্ষিণ যাত্রাবাড়ী চৌরাস্তার সঙ্গে অবস্থিত অনাবিল, ছালছাবিল, গ্রিন নামধারী বাসের নিয়মিত যাত্রী হিসেবে মালিবাগ আসা-যাওয়া করি। দক্ষিণ যাত্রাবাড়ী, পূবালী আবাসিক এলাকা নিবাসী বিধায় আবুজর গিফারি কলেজে ক্লাস করতে প্রতিদিন এ রুটে যাতায়াত করতে হয়। কিন্তু শুক্রবার ছাড়া এ রুটে সিটে বসার সৌভাগ্য অনেক যাত্রীরই হয় না। অতিরিক্ত যাত্রী বোঝাই ও দাঁড়িয়ে যাত্রী না নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আরিফুজ্জামানপূবালী আবাসিক এলাকা, দক্ষিণ যাত্রাবাড়ী এ প্রসঙ্গে ছালছাবিল পরিবহনের চেয়ারম্যান এ কে এম রুহুল কুদ্দুস জানান, টিকিট কাউন্টার বাসগুলো সিটিং করা হলে যাত্রীরা বাসসংকটে ভোগান্তির মধ্যে পড়বে। আবার সিটিং করলে বাসের ভাড়াও বাড়াতে হবে। কারণ, এখন যে ভাড়া আছে তা থাকলে সিটিং বাস থেকে পরিবহন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। নগরে পরিবহন ব্যবস্থাপনায় সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিলে যাত্রীরা ভালো সেবা পাবে বলে মনে করেন তিনি।