কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগসবুজ উদ্যান চাইহাজারীবাগের আশপাশে গড়ে উঠেছে অপরিকল্পিত বাড়িঘর ও শিল্প-কারখানা। কিন্তু বিনোদন ও বসার জন্য গড়ে ওঠেনি কোনো পার্ক বা সবুুুজ উদ্যান। ২০ বছর ধরে গড়ে উঠেছে আগাছার মতো বসতি। আমরা চাই, বেড়িবাঁধের পাশে বড় না হোক ছোট হলেও একটি সবুজ উদ্যান কৃত্রিম লেকসহ তৈরি করা হোক। তানিয়া আক্তারশিক্ষার্থী, গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়।হাজারীবাগ, ঢাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন চৌধুরী বলেন, হাজারীবাগে কমিউনিটি সেন্টার, খেলার মাঠ ও শিশুপার্ক করার উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে। তবে খালি জায়গার অভাবে তা বাস্তবায়ন করা যায়নি। হাজারীবাগ জবাইখানা সরিয়ে নিয়ে সেই জায়গায় এসব করার জন্য কাউন্সিলর কার্যালয় থেকে ডিসিসি মেয়রকে প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সাংসদও এই প্রস্তাব বাস্তবায়নে চেষ্টা করছেন বলে ওয়ার্ড কাউন্সিলর জানান।ডিসিসি ওয়ার্ড ৩৪রাস্তা সংস্কার চাইঢাকা সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে: উত্তর শাহজাহানপুর, দক্ষিণ শাহজাহানপুর, খিলগাঁও বাগিচা, দক্ষিণ খিলগাঁও, শহীদবাগ, মোমিনবাগ। এসব এলাকার অধিকাংশ রাস্তা সরু। যে কারণে সারা দিনই যানজট লেগে থাকে। অধিকাংশ রাস্তা ভাঙা এবং পিচের ঢালাই সড়কগুলোকে চেনার কোনো উপায় নেই। সংস্কার নেই দীর্ঘ আট বছর। চলাচলের প্রধান ভরসা রিকশা হলেও উঁচু-নিচু রাস্তায় চলাফেরায় খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে ডিসিসির ৪ নম্বর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।এ কিউ এম মাহফুজউল্লাউত্তর শাহজাহানপুর। ডিসিসির ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (ভারপ্রাপ্ত) সাজ্জাদ জহির জানান, চলতি অর্থবছরে ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কারে অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে যে পরিমাণ অর্থ পাওয়া গেছে তা দিয়ে সব রাস্তার কাজ করা সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে কিছু রাস্তার কাজ হবে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষে কিছুদিনের মধ্যেই সেই কাজ শুরু হবে বলে তিনি জানান।ঢাকেশ্বরী মন্দির এলাকাফুটপাতে দোকানরাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকার ফুটপাত দখল করে অবৈধ কাঁচাবাজার এবং রিকশাস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। জানা যায়, ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন হাজি আবদুল আলীম খেলার মাঠের পশ্চিম পাশে মাঠের পাশের পুরো ফুটপাত দখল করে অবৈধ কাঁচাবাজার এবং রিকশাস্ট্যান্ড গড়ে তুলে স্থানীয় একটি প্রভাবশালী মহল মাসোহারা আদায় করছে বছরের পর বছর। দখল হয়ে যাওয়া ফুটপাত দিয়ে চলাচল না করে পথচারীরা মূল রাস্তা দিয়ে চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে।মিনা রহমানআজিমপুর, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা কবীর আহমেদ জানান, ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রায়ই অভিযান চালানো হয়। এই অভিযানে ডিসিসির ম্যাজিস্ট্রেট থাকেন। ডিসিসির সম্পত্তি বিভাগ থেকে এই অভিযান পরিচালিত হয় বলে তিনি জানান।উত্তরা মডেল টাউনআন্ডারপাস-ওভারপাস চাইউত্তরা আবদুল্লাহপুর জসীমউদ্দীন মোড় ও এয়ারপোর্ট মোড়ে এ যানজট নিত্যদিনের সঙ্গী। এসব পয়েন্টে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে কি না।নাসরুল ইসলামনর্থসাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা, ঢাকা। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) মো. আরিফুর রহমান জানান, জয়দেবপুর থেকে মতিঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ করা হবে। এতে বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) ব্যবস্থা করা হবে। এর ফলে এয়ারপোর্ট ও উত্তরার বিভিন্ন মোড়ের যানজট কমবে বলে তিনি আশা করছেন।