কী নাই, কী চাই
দক্ষিণ যাত্রাবাড়ীওয়াসার পানিতে কটু গন্ধডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী, পূবালী আবাসিক এলাকায় ২০১১ সালের জানুয়ারি মাস থেকে ওয়াসার পানি নোংরা কালো ও দুর্গন্ধযুক্ত। এই পানি দিয়ে গোসল করলে হাত-পা ও শরীর চুলকায়। এই পানি দিয়ে গোসল করে অনেকের চর্মরোগ হয়েছে। তা ছাড়া এই পানি এত দুর্গন্ধযুক্ত যে তা ফুটিয়ে পান করলেও দুর্গন্ধ থেকে যায়। এলাকাবাসীর অনেকে এখন দোকান থেকে মিনারেল ওয়াটারের বোতল অথবা ফিল্টার ওয়াটারের জার কিনে পান করছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হোক। এ ব্যাপারে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আরিফুজ্জামান আরিফপূবালী আবাসিক এলাকা,দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন-১-এর ওয়ারলেস অপারেটর মোহাম্মদ শাহজাহান অভিযোগকারীর বাড়ির নম্বর নেন। এরপর তিনি জানান, পানিতে দুর্গন্ধ থাকার বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হবে। তারা সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ফটকের সামনে কাউন্টার কেন?জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ফটকের (বাংলাবাজার-সদরঘাট) সামনে হিউম্যান হলার কাউন্টার থাকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ ছাড়া নতুন ফটকের সামনে বাহাদুর শাহ পরিবহন লি. ও মহানগর পরিবহন লি.-এর হিউম্যান হলার কাউন্টার রয়েছে। ফটকের সামনে হিউম্যান হলারগুলো এলোমেলোভাবে রাখা হয়। এর ফলে প্রায় সময় জায়গাটিতে যানজট সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন ফটকের পাশে রয়েছে ঢাকা কলেজিয়েট স্কুলের প্রধান ফটক। এমন গুরুত্বপূর্ণ স্থানে হিউম্যান হলার কাউন্টার থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, আমাদের বাস্তবতার কথা চিন্তা করতে হবে। সদরঘাট ঢাকার প্রধান নৌবন্দর। এখানে দৈনিক ৫০ হাজার লোকের আনাগোনা। যাত্রীদের চলাচলের তাগিদে স্থানটিতে কাউন্টার রাখতে হবে। এবং স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে হবে। জায়গা-সংকটের পাশাপাশি নৌবন্দরে আসা যাত্রীদের ব্যাপারটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।