কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহারপুল মোড়, গেন্ডারিয়াটঙ্গী পর্যন্ত বাস চাইপুরান ঢাকার লোহারপুল থেকে গেন্ডারিয়া-টঙ্গী-গাজীপুর বাস সার্ভিস ছিল। বর্তমান সরকার আসার পর হঠাৎ করে সে বাসগুলো (পাঞ্জেরী ও রাহ্বার) উধাও। এতে বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় অবস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পুরান ঢাকায় বসবাসরত ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে। এ ছাড়া গেন্ডারিয়া, সূত্রাপুর, ফরিদাবাদ, আরসিন গেট, মিলব্যারাক, দয়াগঞ্জ, ওয়ারী, নারিন্দা প্রভৃতি এলাকার জনগণকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ অবস্থায় জরুরি ভিত্তিতে পুরান ঢাকার গেন্ডারিয়া-লোহারপুল থেকে টঙ্গী (আব্দুল্লাহপুর) পর্যন্ত বিআরটিসির বাস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা। সম্প্রতি বিআরটিসির বহরে নতুন গাড়ি যোগ হয়েছে। কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী গাড়িগুলো উদ্বোধন করবেন জানিয়ে বিআরটিসির কারিগরি বিভাগের পরিচালক কর্নেল আখতার কামাল বলেন, ‘নগরবাসীর চাহিদার ভিত্তিতে আমরা বাসগুলো ঢাকার বেশ কিছু রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। গেন্ডারিয়া এলাকাবাসী যদি বিআরটিসি বরাবর আবেদন করে তাহলে আমরা গেন্ডারিয়া-লোহারপুল থেকে টঙ্গী পর্যন্ত বাস নামানোর বিষয়টি বিবেচনা করব।’মানিকদী, ক্যান্টনমেন্ট থানারাস্তার পাশে বাজারআমরা ঢাকা ক্যান্টনমেন্ট থানার মানিকদীর অধিবাসী। আদর্শ বিদ্যানিকেতন স্কুলের উত্তর-পশ্চিম পাশের বাসিন্দা। স্কুলের পেছনে একটি সরু রাস্তা আছে, যা শুধু জনগণ এবং রিকশা চলাচলের উপযোগী। কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চাঁদা নিয়ে রাস্তার পাশে বাজার বসিয়েছেন। এতে এলাকাবাসীর চলাচল, বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের আসা-যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমনকি একজন অসুস্থ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে বের হওয়াও যায় না। এখানে রাস্তার পাশে বাজার বসানোর কোনো প্রয়োজন নেই। কারণ এলাকায় মানিকদী বাজার বলে বিশাল মাছ, মাংস ও তরিতরকারির বাজার আছে। এ ছাড়া কাছে বালুঘাট বাজার নামে আরও একটি বিশাল বাজার আছে। রাস্তার পাশে বাজার উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকমানিকদী, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা রাস্তার ওপর বাজার বসানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘জনসাধারণের চলার পথে বিঘ্ন ঘটিয়ে বাজার বসানো অবশ্যই অপরাধ। এ বিষয়ে মানিকদী এলাকার বাসিন্দারা আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ জানালে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’