কী নাই, কী চাই
সেক্টর-১২, উত্তরাপ্রি-পেইড মিটার চাইবর্তমানে উত্তরার বেশির ভাগ সেক্টরে ডেসকো ‘ইলেকট্রিক প্রি-পেইড মিটার’ স্থাপন করেছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহককে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে বিল দিতে হয় না। এরই ধারাবাহিকতায় আমরা উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দারা আমাদের বাড়িতে ইলেকট্রিক প্রি-পেইড মিটার চাই। আশা করি, ডেসকোর উত্তরা বিভাগ ইলেকট্রিক প্রি-পেইড মিটার স্থাপনে দ্রুত পদক্ষেপ নেবে।সানিসেক্টর-১২, উত্তরা, ঢাকা। এ বিষয়ে ডেসকোর উপমহাব্যবস্থাপক (উত্তরা) শামীম আহমেদ চৌধুরী জানান, সরকারের সিদ্ধান্তে উত্তরার কয়েকটি সেক্টরে পরীক্ষামূলকভাবে প্রি-পেইড মিটার দেওয়া হয়েছে। এখন সরকার প্রি-পেইড মিটারের ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে। সরকার থেকে প্রি-পেইড মিটার দেওয়া হলেই ১২ নম্বর সেক্টরে প্রি-পেইড মিটার দেওয়া হবে।উত্তর শাহজাহানপুরযাত্রী ছাউনি চাইউত্তর শাহজাহানপুর, দক্ষিণ শাহজাহানপুর, খিলগাঁও বাগিচা, দক্ষিণ খিলগাঁও, শহীদবাগ, মোমিনবাগ এলাকার ছাত্রছাত্রী ও চাকরিজীবীরা নিত্যপ্রয়োজনে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু উত্তর শাহজাহানপুরসহ আশপাশে কোনো যাত্রীবাহী বাসের স্টপেজ নেই। ফলে সবাইকে লেগুনায় ধাক্কাধাক্কি করে যাতায়াত করতে হয়, যা অনেক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেটসংলগ্ন স্থানে অনেক যাত্রীকে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু কোনো যাত্রী ছাউনি না থাকায় সবাইকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে একটি যাত্রী ছাউনি ও সব রুটের বাস স্টপেজ চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ কিউ এম মাহফুজ উল্লাহউত্তর শাহজাহানপুর, ঢাকা-১২০৭। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিসিসির ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (ভারপ্রাপ্ত) সাজ্জাদ জহির বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ডবাসীর বাসসেবা উন্নয়নে চেষ্টা করব।