কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক, মিরপুর‘ফুটওভারব্রিজ চাই’মিরপুরের প্রিন্সিপাল আবুল কাসেম সড়কে (সাবেক দারুস সালাম রোড) বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে তিনটি অন্যতম ব্যস্ত সড়ক একত্র হয়েছে। এই সড়ক তিনটি দিয়ে প্রতিঘণ্টায় শত শত যানবাহন চলাচল করে। আবার টেকনিক্যাল সেন্টারের শিক্ষার্থীসহ প্রয়োজনে শত শত পথচারীকে ঝুঁকি নিয়ে অতিক্রম করতে হয় ব্যস্ততম এই মোড়টি। কারণ, সেখানে কোনোফুটওভারব্রিজ নেই। অন্যদিকে ট্রাফিক পুলিশ সেখানে দায়িত্ব পালন করলেও অসংখ্য গাড়ি চলাচলের কারণে পথচারীদের রাস্তা পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আর লোকাল বাসচালকেরা যথেষ্ট সচেতন, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ায় সেখানে অনেক সময় ঘটছে দুর্ঘটনা, যা ভুক্তভোগীর সারা জীবনের কান্নার কারণ হয়ে উঠছে। এদিকে টেকনিক্যাল সেন্টারের পাশে সরকারি বাঙলা কলেজেরসামনে অবস্থিত ফুটওভারব্রিজটির প্রয়োজন থাকলেও তা কদাচিৎ পথচারীদের ব্যবহার করতে দেখা যায়। এই দিক দিয়ে টেকনিক্যাল সেন্টারের সামনে ফুটওভারব্রিজ বেশি প্রয়োজন বলে আমি মনে করি।তাই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ (তৃতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা এ বিষয়ে ডিসিসির অঞ্চল ৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, টেকনিক্যাল মোড়ের পূর্বপাশে একটি ফুটওভারব্রিজ তৈরি হচ্ছে। এটি চালু হলে মোড়ের পারাপারে দুর্ভোগ অনেকটা কমবে বলে তিনি দাবি করেন।লালবাগনালা পরিচ্ছন্ন হবে কবেরাজধানী ঢাকার লালবাগের রহমতউল্লাহ মডেল স্কুল থেকে লালবাগ কেল্লার চৌরাস্তা পর্যন্ত সড়কের পাশের নালাগুলো দীর্ঘদিন ধরে অপরিষ্কার রয়েছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ ব্যাপারে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব নালাগুলো পরিষ্কার করা হোক।এলিট মার্টিনালালবাগ, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল৩-এর পরিচ্ছন্ন কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বলেন, রাস্তার পাশের নালা বা ড্রেন মাঝেমধ্যেই পরিচ্ছন্ন করা হয়। কিন্তু মানুষজন এগুলোয় আবর্জনা ফেলায় আবার অপরিচ্ছন্ন হয়েপড়ে।এজন্যজনসচেতনতা দরকার। তবু পরিচ্ছন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।ফরিদাবাদ-গেন্ডারিয়া-সূত্রাপুররাস্তার ওপর নির্মাণসামগ্রীর দোকানএকশ্রেণীর স্থানীয় বখাটে ও প্রভাবশালী ব্যক্তিরা ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি জায়গাজমি, ফুটপাত এমনকি রাস্তার একাংশ দখল করে ইট, বালু, সিমেন্ট, সেপটিন ইত্যাদি নির্মাণসামগ্রীর দোকানঘর তৈরি করেছেন। এতে যানবাহন, স্কুলগামী ছাত্রছাত্রী ও পথচারীদের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। এ ছাড়া চা, কাঁচাবাজার ও অন্যান্য দোকানের টং দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব অবৈধ দোকানে অবৈধ পন্থায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এখানে পুলিশেরও স্বার্থ রয়েছে। এগুলো পুরান ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়ায় ও শ্যামপুর থানার অন্তর্ভুক্ত। তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযান নেই বললেই চলে। কারণ, পুলিশ ও বিদ্যুৎ বিভাগ তাঁদের দ্বারা লাভবান।এমতাবস্থায় এলাকাবাসী, পথচারী ও যানবাহন চলাচলের সুবিধার্থে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা, বিশেষ করে ফরিদাবাদ, আইজি গেট, গেন্ডারিয়া, সূত্রাপুর এলাকা থেকে রাস্তার ওপর নির্মাণসামগ্রীর অবৈধ দোকানগুলো উচ্ছেদ করার জন্য ঢাকা সিটি করপোরেশন ও পুলিশ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা। এ বিষয়ে ডিসিসি অঞ্চল ১-এর নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, সড়ক ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী ও স্থাপনা উচ্ছেদে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। তবু তিনি বিষয়টি দেখবেন। তবে ফুটপাত ও সড়ক নির্ঝঞ্ঝাট রাখতে এলাকাবাসীরও সচেতন হওয়া দরকার বলে তিনি জানান।শান্তিনগররিকশা দরকারশান্তিনগর থেকে কাকরাইলগামী প্রধান সড়কটিতে সম্প্রতি রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যাঁরা রিকশায় চেপে শাহবাগ, সেগুনবাগিচা প্রভৃতি এলাকায় যেতেন, তাঁরা এখন বিপদে আছেন। কারণ, যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই, তাঁদের ওসব এলাকায় যেতে হচ্ছে হেঁটে। কারণ ওই রকম দূরত্বে বাসও পাওয়া যায় না। আমার কথা হচ্ছে, ঢাকার বেশির ভাগ মানুষ রিকশানির্ভর। কিন্তু একের পর এক সড়ক থেকে রিকশা বন্ধ করা হচ্ছে কেন?শারমিন রহমানশান্তিনগর রিকশা বন্ধের বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আকরাম হোসেন বলেন, রিকশা বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হয়েছে। তাঁরা শুধু ওপরের নির্দেশ পালন করছেন। তাই রিকশা বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ের কেউ বলতে পারবেন।