কী নাই, কী চাই
মানিকদিসরেনি রাস্তার বাজারঢাকা ক্যান্টনমেন্ট থানার আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পেছনের রাস্তার পাশে বাজার বসানোর কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে ‘ঢাকায় থাকি’র ৩ এপ্রিল সংখ্যায় একটি চিঠি প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওই রাস্তা থেকে এখনো বাজার সরেনি। রাজনৈতিক প্রভাব দেখিয়ে স্থানীয় কিছু লোক ওই বাজার বসিয়েছেন। তাঁরা এসব ভ্রাম্যমাণ দোকান থেকে ৩০-৪০ টাকা করে চাঁদা নেন। তাই থানায় অভিযোগ জানাতে গেলে আমাদের জীবনের ঝুঁকি থেকে যায়। সমস্যা সমাধানে পত্রিকার মাধ্যমে আবারও ক্যান্টনমেন্ট থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকমানিকদি, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা। রাস্তার ওপর বাজার বসানোর বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, ‘এখন আমরা ওই জায়গায় গিয়ে দেখব আসলেই বাজার আছে কি না, যদি থাকে তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’সিদ্ধেশ্বরীওয়াসার পানিতে কেঁচো!ঢাকা ওয়াসার সরবরাহ করা সিদ্ধেশ্বরী এলাকার পানিতে ময়লা দেখা দিয়েছে। গত পাঁচ-ছয় মাস ধরেই কেঁচোজাতীয় এই ময়লা আসছে পানির নল থেকে। এলাকার মানুষ ময়লা ঠেকাতে নানা রকম পদ্ধতি অবলম্বন করলেও পানির ময়লা ঠেকাতে পারছেন না। ইতিমধ্যে এই পানি পান করে এখানকার অনেক মানুষ ডায়রিয়াসহ পেটের নানা রোগে ভুগছেন। আমরা বিশুদ্ধ পানি চাই।হুরের নাহার বেগমসিদ্ধেশ্বরী, ঢাকা। এ বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৬-এর নির্বাহী প্রকৌশলী তেও চাছিং দাবি করেন, ‘আমরা এই এলাকার পানি পরীক্ষা করে দেখেছি, এতে তেমন কোনো ক্ষতিকর জীবাণু নেই। এই পানি পান করার উপযোগী।’চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়গ্রন্থাগার কাদের জন্য?ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ গ্রন্থাগার থেকে শিক্ষার্থীরা বছরের বেশির ভাগ সময় বই তোলার সুযোগ পান না। কারণ প্রতি বর্ষেই নতুন করে গ্রন্থাগার কার্ড করতে হয়। উল্লেখ্য, পরীক্ষার ফি জমা দেওয়ার আগে গ্রন্থাগার কার্ড জমা দিয়ে ক্লিয়ারেন্স নিতে হয়। না হলে পরীক্ষার ফি দেওয়া যায় না।অথচ এখানে এক বর্ষের পরীক্ষা শেষ হলে তার পরপরই ক্লাস শুরু হয়ে যায়। তবে ফলাফলের আগে নতুন বর্ষে ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায় না। আর ভর্তি প্রক্রিয়া শেষ না করলে গ্রন্থাগার কার্ডও করা যায় না। এদিকে আগের বর্ষের ফলাফল পেতে পেতে আবার নতুন বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় হয়ে যায়। সব মিলিয়ে প্রথম বর্ষে ছয় মাসের মতো গ্রন্থাগার কার্ড রাখা যায়। আর দ্বিতীয় বর্ষ থেকে কেউ সর্বোচ্চ দুই সপ্তাহের বেশি কার্ড রাখতে পারেন না। এ জন্য পরীক্ষার আগে কেউ বই তোলার সুযোগ পান না। তাহলে গ্রন্থাগার রাখা হয়েছে কাদের জন্য?জসিম আহমেদশিক্ষার্থী, চারুকলা অনুষদঢাকা বিশ্ববিদ্যালয়। বই তোলার ব্যাপারে চারুকলা অনুষদের ডিন আ হ ম মতলুব আলী বলেন, ‘বই তোলার সমস্যার ব্যাপারটা শিক্ষার্থীরা আমাকে জানায়নি। আমাকে জানালে আমি এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলে দেব, যাতে সবাই বই তুলতে পারে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ক্যানটিন বন্ধ কেনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে। ফলে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কোনো হল না থাকায় শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে এসে ক্যানটিনে নাশতা করতে হয়। এমনিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখন আবার অবকাশ ভবনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন বন্ধ হয়ে গেল। দ্রুত ক্যানটিন চালু করা প্রয়োজন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা ক্যানটিন প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা জানান, সরকারি কাজে আসবাব মেরামত ও নতুন করে আসবাব কেনার দরপত্র আহ্বান করা হয়। যত দ্রুত সম্ভব ক্যানটিন চালু করার জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।