কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সেক্টর ১২ ও ১৪, উত্তরা মডেল টাউনজলে আবদ্ধ জীবনদুই-তিন বছর ধরে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ ও ১/এ নম্বর সড়কে এবং ১৪ নম্বর সেক্টরের কিছু রোডে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। সমাধানে ডিসিসি কোনো উদ্যোগই নিচ্ছে না। উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ এবং ১/এ নম্বর রোডসহ বেশ কিছু রাস্তা সংস্কার ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা অতি দ্রুত তৈরি করা না হলে ওই এলাকা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা ছাড়া আমাদের অন্য কোনো পথ খোলা নেই।জনৈক ভুক্তভোগী অধিবাসীসেক্টর ১২, উত্তরা মডেল টাউন, ঢাকা ডিসিসির ১ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর কাজী হযরত আলী বলেন, সেক্টর দুটি আগে ইউনিয়ন পরিষদের আওতায় ছিল। তাই অবকাঠামোগত দিক দিয়ে এগুলো পিছিয়ে আছে। সম্প্রতি সেক্টর দুটি ডিসিসির আওতায় এসেছে। এখন পানিনিষ্কাশন নালাসহ সার্বিক অবকাঠামোর উন্নয়নকাজ হচ্ছে। তবে ডিসিসির উচ্চপর্যায় থেকে অর্থ বরাদ্দ কম থাকায় উন্নয়নকাজে গতি কম। ওয়ার্ড ৫২নাগরিকত্ব সনদের দাম ১০০ টাকাআমি গত ১৯ এপ্রিল ২০১০ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় নিউমার্কেটে অবস্থিত ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আমার মেয়ের জন্য একটি নাগরিকত্ব সনদ আনতে যাই। সেখানে যাওয়ার পর বর্তমান ভারপ্রাপ্ত কাউন্সিলরের সহকারী সনদ দেওয়ার সময় এর ফি বাবদ ১০০ টাকা দাবি করেন। এর কারণ জানতে চাইলে তিনি আমাকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ৫২ নম্বর ওয়ার্ডে কোনো প্রকার অর্থ বরাদ্দ করা হয়নি। তাই নিজস্ব অর্থ ব্যয় করে কমিশনারকে প্রত্যয়নপত্র ছাপাতে হচ্ছে। নাগরিকত্ব সনদের জন্য সাধারণ জনগণের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা এক ধরনের নীরব চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। তাই এই চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে ডিসিসিসহ সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।খন্দকার হাসান শাহরিয়ারফ্ল্যাট নং-৭/ডি, শেলটেক সিয়েরা, ২৩৬ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ নাগরিকত্ব সনদের জন্য টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ডিসিসির ৫২ নম্বর ওয়ার্ডের সচিব মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই সনদ বিনা মূল্যে দেওয়া হয়। তবে আমাদের অগোচরে পিয়নেরা টাকা নিয়ে থাকতে পারে। কেউ যাতে টাকা না নেয়, সেদিকে নজর দেওয়া হবে।’ কাজীপাড়াদূষিত পানিআমরা কাজীপাড়া এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। কয়েক মাস আগে ওয়াসার হালকা হলুদ রঙের পানির বিষয়টি প্রথম নজরে আসে। শুরুতে এ বিষয় তেমন আমল না দিলেও কিছুদিন পর যখন কেরোসিনের গন্ধযুক্ত পানি আসা শুরু করে, তখন কাজীপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন পানির পাম্পে সমস্যার কথা জানানো হয়। তারা পানির লাইনে ছিদ্র পাওয়ার কথা জানান এবং দ্রুত তা সারানোর আশ্বাস দেন। সপ্তাহখানেকের মধ্যে সমস্যার সমাধানও হয়। কিন্তু কিছুদিন না যেতেই আবার হলুদ রঙের দুর্গন্ধযুক্ত পানি আসা শুরু হয়েছে, তাতে আছে কালো কালো অজস্র ময়লা। এখন অভিযোগ করেও বিষয়টির কোনো সুরাহা হচ্ছে না।ডিউক জন৭৯/৩ পূর্ব আহম্মদনগর, মিরপুর-১, ঢাকা-১২১৬ যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন-৪-এর অভিযোগকেন্দ্রের ওয়্যারলেস অপারেটর বেলায়েত হোসেন প্রথমে অভিযোগকারীর নাম-ঠিকানা লিখে রাখেন। তারপর বলেন, পানি সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মণিপুর উচ্চবিদ্যালয়দুটো সড়কে সংস্কার দরকারমণিপুর এলাকায় ঢাকা বোর্ডের অন্যতম সেরা বিদ্যাপীঠ মণিপুর উচ্চবিদ্যালয়ের বালক ও বালিকা শাখায় দুই শিফটে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই বিদ্যালয়কে কেন্দ্র করে এর আশপাশে আছে অসংখ্য কোচিং সেন্টার ও একাধিক কিন্ডারগার্টেন। প্রতিদিনই এসব জায়গায় যাতায়াতের জন্য উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবক মিরপুর থানা-বড়বাগ-মণিপুর বিদ্যালয় সড়ক এবং কাঁঠালতলা পানির পাম্প-পূর্ব মণিপুর-মণিপুর উচ্চবিদ্যালয়ের সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু দুটো সড়কই করুণ অবস্থায় আছে। নতুন ভবন নির্মাণ ও বিভিন্ন প্রকার খোঁড়াখুঁড়িতে সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। এই বর্ষায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে আছে। রাস্তা দুটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. তসলিম রেজাপূর্ব মণিপুর, মিরপুর[email protected] দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের বলেন, সড়ক দুটি সংস্কারের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে।