কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি টহল চাইসাম্প্রতিক সময়ে উত্তরার প্রায় প্রতিটি সেক্টরে গাড়ির খুচরা যন্ত্রাংশ চুরির ঘটনা বেড়েছে। কিছুদিন আগে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়ক ও ৬ নম্বর সড়কের দুটি বাড়ির গাড়ির পার্টস চুরি গেছে। এখানকার প্রতিটি সেক্টরে রয়েছে কমিউনিটি পুলিশের একাধিক বাহিনী। আবার ১৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের দুটি বাসা থেকে চুরি গেছে রিজার্ভ ট্যাংকের ঢাকনা। গত ২৩ এপ্রিল সকালে হাঁটতে বের হয়ে ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১০৩ নম্বর বাসার সামনে তিনজন নারী ছিনতাইয়ের শিকার হন। এলাকায় নিয়মিত পুলিশি টহলের অপর্যাপ্ততা রয়েছে। এ ছাড়া গভীর রাতে ও ভোরবেলা চুরি বেশি হচ্ছে বলে ওই সময় পুলিশি টহল নিশ্চিত করার দাবি জানাচ্ছি।আজিজ-উর-রহমানসড়ক ৩, সেক্টর ১৪ এ ব্যাপারে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ‘উত্তরা এমন একটি এলাকা, যেখানে কোনো সমস্যা হলেই এলাকাবাসী আমাকে ফোন দিয়ে জানায়। আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। যেহেতু এখন অভিযোগ এসেছে, টহল অবশ্যই বাড়ানো হবে। সকালে হাঁটতে বের হয়ে যেন আর কেউ ছিনতাইয়ের কবলে না পড়েন, সেই দিকটাও দেখব।’পানির সংকটউত্তরার ৭ নম্বর সেক্টর পানির পাম্প থেকে নিরবচ্ছিন্ন পানি পাওয়া যাচ্ছে না। অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। জানা গেছে, আগে পানির পাম্পে বিদ্যুতের দুটি সংযোগ ছিল, যার একটি সংযোগে বিদ্যুৎ চলে গেলেও অপরটিতে বিদ্যুৎ থাকত। সব সময় পানির সরবরাহ পাওয়া যেত। মাস খানেক আগে একটি সংযোগ আগুনে পুড়ে গেছে। সেটি এখন বন্ধ আছে। অন্য সংযোগটির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই সংযোগের বিদ্যুৎ চলে গেলে তখন আর পানি পাওয়া যায় না। কেননা, এখানে কোনো জেনারেটর নেই। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মোহাম্মদ সামিউনসড়ক ২ (রবীন্দ্র সরণি)সেক্টর ৭  উত্তরার কোনো সেক্টরে পানির সমস্যা নেই বলে দাবি করেন ৯ নম্বর মডস জোনের নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম। তিনি বলেন, বৈদ্যুতিক সংযোগ দুটোই আছে। একটির বিদ্যুৎ চলে গেলে অন্যটায় বিদ্যুৎ থাকে। ফলে ঠিকমতোই পানি সরবরাহ করা হচ্ছে। একটা সংযোগ বন্ধ আছে জানালে তিনি দাবি করেন, দুটি সংযোগই চালু আছে। যদি কখনো নষ্ট হয়ে যায়, দু-এক দিনের মধ্যেই তা ঠিক করা হয়।চাই পরিচ্ছন্ন নালাউত্তরার বেশির ভাগ সড়কের দুই পাশের নালাগুলোতে পানি জমে আছে। নিয়মিত পরিষ্কার না করায় নালা ময়লায় ভরে গেছে। আবার নালার আশপাশে আবর্জনা ফেলায় তা নালায় গিয়ে পড়ছে। কোথাও নির্মাণাধীন ভবনের ইট-বালু পড়ে আটকে নালা বন্ধ হয়ে গেছে। কোথাও বা নালা ভেঙে পড়েছে। এসব কারণে নালা দিয়ে পানি চলাচল করতে পারে না। দিনের পর দিন এভাবেই নালায় পানি জমে থাকে। কখনো কখনো নালা থেকে পানি সড়কে উঠে আসে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা। ইদানীং মশার উপদ্রব বেড়ে গেছে। নিয়মিত নালাগুলো পরিষ্কার করা হলে যেমন মশা জন্মাতে পারত না, তেমনি বৃষ্টির সময় সড়কে পানিও উঠত না।ইউনুস শিকদারসড়ক ৪, সেক্টর ৩ এ বিষয়ে ডিসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (ভারপ্রাপ্ত) কাজী হজরত আলী বলেন, ‘বেশ কিছু নালা সংস্কার করা হচ্ছে। অন্যগুলোও সংস্কার করা হবে। নালায় পানি জমে থাকলে তো মশার জন্ম হবেই। তাই এগুলো পরিষ্কার রাখতে হবে। কিন্তু লোকজন নালার ওপর ময়লা ফেলে এবং এর ওপর নির্মাণাধীন ভবনের ইট-বালু রাখে। এ কারণে পানি চলাচল করতে পারে না। সবাই একটু সচেতন হলে নালা পরিষ্কার রাখতে সহজ হয়। নালা নিয়মিত পরিষ্কার করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’গ্যাসের সংকটউত্তরার ১১ নম্বর সেক্টরের বাসিন্দা। এই সেক্টরের গরিবে নেওয়াজ সড়কের পূর্বপাশের বাড়িগুলোয় গ্যাসের সমস্যা হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় গ্যাস থাকছে না, বিশেষ করে রাতে গ্যাসের সমস্যা প্রকট আকার ধারণ করে। সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত গ্যাসের চাপ বাড়ে। বাকি সময়ে গ্যাস ঠিকমতো পাওয়া যায় না। অনেক সময় তাড়াতাড়ি কোথাও যাওয়ার প্রয়োজন হলে বাইরে খেয়ে নিতে হয়। এতে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, গ্যাসের সমস্যা দূর করা হোক। সার্বক্ষণিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হোক।হারুন অর রশীদসড়ক ১১, সেক্টর ১১ এ ব্যাপারে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) খালেদ হোসেন বলেন, ‘উত্তরায় এখন তেমন কোনো সমস্যা নেই। কিছুদিন আগে ১১, ১২ ও ১৩ নম্বর সেক্টরে কাজ করেছি। আপাতত গ্যাসের সমস্যা নিয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’ ৯ মে তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, কী সমস্যা হচ্ছে জানতে কালই একটি দল পাঠানো হবে। এর পরই ব্যবস্থা নেওয়া হবে।