কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর ১১, উত্তরামাদকের আখড়া বন্ধ হবে কবে!আমরা উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসিন্দা। ১১ নম্বর সেক্টর পুলিশ ফাঁড়ির পেছনে লেকের পাড় ঘেঁষে রয়েছে পায়ে চলার পথ। আরও রয়েছে একটি বস্তি। সেখানে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপের আসর বসে। আবার নিয়মিত গাঁজা, ফেনসিডিলের কেনাবেচাও চলে। পুলিশ ফাঁড়ির কাছাকাছি এসব অবৈধ কার্যকলাপ বন্ধ করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মিজানুর রহমান সড়ক ৪, সেক্টর ১১, উত্তরা। এ বিষয়ে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান বলেন, ‘বাইরে থেকে এসে অনেকেই এখানে গাঁজা খায়, এমন মাদকসেবীদের আমরা প্রায়ই ধরছি এবং মামলাও হচ্ছে।’ তিনি দাবি করেন, ১১ নম্বর সেক্টরে লেকের পাড় ঘেঁষে কোনো পুলিশ ফাঁড়ি নেই। বস্তি এলাকায় অসামাজিক কার্যকলাপে সাধারণত উত্তরার কেউ যায় না। বস্তি উচ্ছেদে ডিসিসি উদ্যোগী হলে উত্তরা থানা সহযোগিতা করে বলে তিনি জানান।সূত্রাপুররাস্তার সংস্কার চাইপুরান ঢাকার সূত্রাপুর থানার বেশ কিছু এলাকা ডিসিসির ৮০ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে: কোমগঞ্জ লেন, জাস্টিস লাল মোহন দাস লেন, ঠাকুর দাস লেন, হূষিকেশ দাস রোড, রেবতী মোহন দাস রোড। এসব এলাকার বেশির ভাগ রাস্তাই সরু। তাই ওয়ার্ডবাসীকে প্রায়ই যানজটে পড়তে হয়। বেগমগঞ্জ লেনের অধিকাংশ গলির রাস্তাই ভাঙাচোরা। দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় রেবতী মোহন দাস লেন থেকে লক্ষ্মীবাজার হয়ে নারিন্দা পর্যন্ত রাস্তায় অসহনীয় যানজট লেগেই থাকে। যানজটে পড়ে এই ওয়ার্ডের বাসিন্দাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করছি। সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এ প্রসঙ্গে ডিসিসির ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাহেদ বলেন, ‘রাস্তা চওড়া করার কোনো উপায় নেই। এলাকাবাসীর জায়গার পরিমাণ এমনিতেই কম, তারা কীভাবে জায়গা ছাড়বে? তাই সরু রাস্তায়ই চলতে হবে সবাইকে।’ রাস্তা সংস্কারের ব্যাপারে তিনি জানান, এলাকার সব ধরনের কাজই হয় সংসদ সদস্যের অধীনে। কাউন্সিলরের এখন কিছুই করার নেই।মধ্যবাড্ডালোডশেডিংয়ের যন্ত্রণা১ মে ‘ঢাকায় থাকি’ পাতায় ‘মাঝে মাঝে বিদ্যুৎ আসে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে এর আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি তুলে ধরা হয়। লেখায় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে সমস্যাটির সমাধান করবে। অথচ উত্তর বাড্ডা ফিডারের আওতায় থাকা মধ্যবাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় মাঝে কয়েক দিন বিদ্যুতের অবস্থা ভালো ছিল। কিন্তু এখন সেসব এলাকায় আবারও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আব্দুল্লাহ আল মাহমুদমধ্যবাড্ডা, ঢাকা। এ বিষয়ে উপকেন্দ্রটির মেরামতকাজের ইনচার্জ জাহিদুল হক বলেন, বসুন্ধরা গ্রিড উপকেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ শেষ হয়েছে। ৮ মে থেকে আবার আগের মতো বিদ্যুৎ সরবরাহ করছে এই উপকেন্দ্র। বসুন্ধরা গ্রিড উপকেন্দ্রের সমস্যার কারণে কোনো লোডশেডিং হচ্ছে না। এখন যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুতের ঘাটতি থাকায় তা সারা দেশেই হচ্ছে।হাজারীবাগম্যানহোলের ফাঁদহাজারীবাগের বেশির ভাগ রাস্তায় ম্যানহোলের ঢাকনা নেই। রাতে লোডশেডিংয়ের সময় অনেকে পথ চলতে গিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে যায়। তা ছাড়া ম্যানহোলগুলোর মুখে বিপৎসংকেতের খুঁটিও থাকে না। এতে যেকোনো ধরনের বড় বিপদ ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব ম্যানহোলগুলোর ঢাকনা লাগানো হোক।মুসফিকা তাহমিনহাজারীবাগ, ঢাকা হাজারীবাগ এলাকায় ম্যানহোলের ঢাকনা লাগানোর ব্যাপারে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী শফি উল্লাহ দাবি করেন, একটি সড়কে ওয়াসার কাজ চলায় কিছু নির্মাণাধীন ম্যানহোলের স্লাব হয়তো লাগানো হয়। এ জন্য তিনি ওয়াসার প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছেন। অন্যান্য সড়কের ম্যানহোলের ঢাকনা কিছু কিছু করে লাগানো হচ্ছে বলে তিনি জানান।মিরপুর-৬রাস্তা না বাজার?মিরপুর পল্লবী থানার অন্তর্গত সেকশন-৬, ব্লক-সির ৮ নম্বর সড়কে তিন মাসের অধিক সময় ধরে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাজার বসে আসছে। বাজারটি আগে ইনডোর স্টেডিয়ামের সামনে বসত। গত বিশ্বকাপ ক্রিকেটের দোহাই দিয়ে সাময়িকভাবে বাজার বসার কথা বলে আজ পর্যন্ত কিছু উঠতি মাস্তানকে চাঁদা দিয়ে বহাল তবিয়তে বাজার বসছে। এতে এলাকার নিরীহ বাসিন্দাদের অনেক অসুবিধা হচ্ছে। এ বিষয়ে পল্লবী থানার দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকব্লক সি, মিরপুর-৬ এ ব্যাপারে ১৯ মে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। দু-এক দিনের মধ্যেই বাজারটি উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে।’