কী নাই, কী চাই
টাকার হাট লেন, নবাবপুর রোডরাস্তায় কেন দোকানএকশ্রেণীর স্থানীয় বখাটে ও প্রভাবশালী ব্যক্তি বংশাল থানাধীন টাকার হাট লেনের রাস্তার ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকানঘর তৈরি করেছেন। এতে যানবাহন, ছাত্রছাত্রী ও পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। প্রয়োজন মুহূর্তে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় ঢুকতে পারে না। এসব অবৈধ দোকানে বিদ্যুৎও সরবরাহ করা হয়েছে। অবৈধ দোকানের বিদ্যুৎ লাইন কী বৈধ? এগুলো উচ্ছেদে পুলিশি অভিযান নেই বললেই চলে। টাকার হাট লেনের রাস্তা দিয়ে সুরিটোলা, বংশাল, আলুবাজার, সিদ্দিক বাজারের লোকজন অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে।এ অবস্থায় এলাকাবাসী, পথচারী ও যানবাহন চলাচলের সুবিধার্থে বংশাল থানার টাকার হাট লেনের রাস্তা থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করার জন্য ডিসিসি ও থানা-পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।সামসুদ্দিন আহম্মেদসুরিটোলা, ঢাকা। ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদের প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রায়ই ফুটপাত উচ্ছেদ করে থাকি। উচ্ছেদ শেষে আমরা চলে এলে আবার তারা বসে পড়ে। তবু উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছি।’হাতিরপুল-বাংলামোটরডাকঘর চাইপূর্ব শাহবাগে একটি পোস্ট অফিস ছিল, এখন সেটি নেই। নিউমার্কেট পোস্ট অফিস এবং ফার্মগেট খামারবাড়ী পোস্ট অফিসের মধ্যবর্তী এই বিশাল জনগোষ্ঠীর জন্য নিকটতম স্থানে কোনো পোস্ট অফিস নেই। হাতিরপুল মোড়ে বা বাংলামোটরে একটি পোস্ট অফিস হলে জনগণের চাহিদা অনেকটা পূরণ হবে বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে ডাক বিভাগ দৃষ্টি দেবে কি?মিজানুর রহমানকলাবাগান সরকারি বাসস্থান, ঢাকা। এ প্রসঙ্গে বাংলাদেশ ডাক অধিদপ্তরের ঢাকা নগরের (উত্তর বিভাগ) ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারওয়ানবাজারের ওয়াসা ভবনে আমাদের দুটি ডাকঘর রয়েছে। আলাদা কোনো ডাকঘর স্থাপনের পরিকল্পনা এখন নেই। মাত্র ৩৪ জন কর্মী দিয়ে ঢাকার পুরো উত্তর এলাকা চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও বিষয়টি আমাদের নজরে থাকবে। কেননা সাধারণ মানুষকে সেবা দেওয়াই আমাদের দায়িত্ব।’বাবুবাজার-সদরঘাটসচল হোক সড়কনগরের বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে সড়কটি গেছে সদরঘাট টার্মিনাল পর্যন্ত। এ সড়ক দিয়ে মিরপুরের আমিনবাজার ব্রিজ থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত কিছু যানবাহন চলাচল করে। আমিনবাজার থেকে আসা সদরঘাটগামী যাত্রীদের বাবুবাজার ব্রিজের নিচে নেমে যেতে হয়। কারণ, বাসগুলো সদরঘাট টার্মিনালের কাছে যেতে পারে না। কারণ, বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত সড়কটি একশ্রেণীর ব্যবসায়ীরা দখল করে আছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব সড়কটি দখলমুক্ত করে যান চলাচলের ব্যবস্থা করা হোক। মো. নাসির উদ্দিন আহমেদ শিক্ষার্থী, নাজিম উদ্দিন রোড, ঢাকা। সড়কটির অবৈধ দখলমুক্ত করা হবে কি না জানতে চাইলে ২৫ মে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা রোড সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘আসলে বাবুবাজার ব্রিজের ওপর ও নিচে এক অরাজকতা চলছে। সাধারণ মানুষের চলাফেরা করা কষ্টকরই বটে। মাঝেমধ্যেই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ দখলের অংশটি যদি আমাদের আওতায় হয় তাহলে দু-একদিনের মধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুরবিদ্যুৎ চাইআমরা মিরপুরের প্রিন্সিপ্যাল আবুল কাসেম সড়কে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ১৭তম বৈকালিন ব্যাচের ছাত্রছাত্রী। বেলা আড়াইটা থেকে আমাদের কম্পিউটার ক্লাস শুরু হয় এবং তা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। পরিতাপের বিষয় হলো, কম্পিউটার বিদ্যুৎনির্ভর যন্ত্র হওয়ায় লোডশেডিংয়ের কারণে আমাদের দুর্ভোগে পড়তে হয়। কখনো ক্লাসের শুরুতে আবার কখনো কিছুক্ষণ প্র্যাকটিস করার পর বিদ্যুৎ চলে যায়। তাতে প্রচণ্ড গরমে অনেকেই বাসায় চলে যেতে বাধ্য হয়। আবার বিদ্যুতের জন্য অপেক্ষা করলেও অধিকাংশ দিন ক্লাসের সময় শেষ হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাস। তাই নিরবচ্ছিন্নভাবে আমাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।মো. আলী আহমেদ মিরপুর, ঢাকা। এ প্রসঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (মিরপুর) অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘লোডশেডিং তো সারা দেশেই হচ্ছে। এতে আমাদের কী করার আছে।’ বিকল্প ব্যবস্থা করা যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিকল্প ব্যবস্থা করাটা অনেক ব্যয়বহুল, যা এখন সম্ভব নয়। তবে শিক্ষার্থীরা যদি আমাকে জানায়, তাহলে হয়তো সময়টা পরিবর্তন করা যেতে পারে।’