কী নাই, কী চাই
বাসাবোমশার উৎপাতবাসাবো এলাকায় মশার যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মশার উৎপাত। মশার কামড় থেকে রক্ষা পেতে সন্ধ্যা হওয়ার আগেই বন্ধ করতে হয় ঘরের দরজা-জানালা। বিদ্যুৎ চলে গেলে ভোগান্তি পৌঁছায় চরমে। গরমে অস্থির হয়ে একটু বাইরের বাতাস উপভোগ করার কথা মনে করলেও ভুল ভাঙতে খুব বেশি দেরি হয় না। পরক্ষণেই মনে পড়ে মশার কথা। কারণ, দরজা-জানালা খুললেই ঘরে ঢুকে পড়তে পারে শত শত মশা। দুঃখের বিষয়, আমাদের কষ্ট দূর করার জন্য যেন কেউ নেই! কর্তৃপক্ষ যেন মশার ভয়ে ঘরে বন্দী। মশক নিধনে উদ্যোগ নিতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।মো. হাবিবুল হকপূর্ব বাসাবো, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৪-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির দাবি করেন, ‘আমরা নিয়মিত মশক নিধন অভিযান চালাচ্ছি। এখন অভিযোগ পাওয়ায় পূর্ব বাসাবো এলাকায় রোববার (আজ) মশক নিধন অভিযান চালানো হবে।’হাজারীবাগখেলার মাঠে কেন যানবাহন?হাজারীবাগ থানার পাশে গজমহল খেলার মাঠ রয়েছে। মাঠটি ছোট, কিন্তু এতে অসংখ্য কিশোর খেলাধুলা করে। এই কিশোরদের খেলাধুলার প্রধান সমস্যা হচ্ছে, খেলার মাঠে থানার গাড়িসহ আটক করা গাড়ি অনেক দিন ধরে ফেলে রাখা হয়। এতে গাড়িগুলোর ক্ষতি হবে বলে তারা নিরাপদে খেলতে পারে না। এ ছাড়া থানায় কর্মরত ব্যক্তিরা মাঠে না খেলার জন্য কিশোরদের নানা রকম ভয়ভীতি দেখান। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে যেন কোনো প্রকার যানবাহন না রাখা হয়।নাসির উদ্দিন আহমেদগজমহল ক্রীড়া সংগঠন, হাজারীবাগ, ঢাকা এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দাবি করেন, থানা কর্তৃক আটক করা কোনো গাড়ি মাঠে রাখে না। তবে থানার গাড়িচালক খেতে গেলে মাঝেমধ্যে থানার নিজস্ব গাড়িটি রেখে যান। এতে ছেলেদের খেলতে কোনো সমস্যা হয় না। থানার কেউ কিশোরদের ভয়ভীতি দেখান না বলে তিনি জানান।মিরপুর-৭রাস্তার উন্নয়ন হবে কবে?গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ পাতায় একটি রাস্তা নিয়ে আমার লেখা প্রকাশিত হয়। মিরপুর-৭ নম্বর সেকশন থেকে ১১ নম্বর সেকশনের পূরবী হল পর্যন্ত সড়কটির অবস্থা খুবই খারাপ। তখন কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ ক্রিকেট শেষ না হলে পূরবী হলের পেছনের এই রাস্তাটির উন্নয়ন করা যাচ্ছে না। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে দুই মাস পার হয়েগেছে। এখন রাস্তার সংস্কারকাজ করা হচ্ছে না কেন? সামনে বর্ষা আসছে, রাস্তার কি কোনো উন্নয়ন হবে, না সেটি নর্দমায় পরিণত হবে?মির্জা সাবরিনামিরপুর, ঢাকা। সড়কটির সংস্কার হবে কি না, জানতে চাইলে ডিসিসির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ বলেন, ‘রাস্তাটির কাজ শুরু করার সব প্রক্রিয়াই শেষ হয়েছে। এ মাসের শেষের দিকে রাস্তার উন্নয়নকাজ শুরু হবে।’সেগুনবাগিচারিকশা বন্ধ কেনসেগুনবাগিচা বা আরও দক্ষিণ থেকে উত্তরে কিংবা উত্তর থেকে দক্ষিণে রিকশা চলাচলের একমাত্র রাস্তা ছিল কাকরাইল। সম্প্রতি মালিবাগ থেকে কাকরাইল চৌরাস্তা পর্যন্ত রিকশা চলাচল নিষিদ্ধ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। যাঁদের রিকশা ছাড়া অন্য বাহন ভাড়া করা বা ক্রয় করার সংগতি নেই, তাঁরা কীভাবে চলাচল করবে? বেইলি রোডের একজন পেনশনভোগী সরকারি কর্মকর্তা আমি। প্রতি মাসে কাকরাইলে একটি ব্যাংকে যেতে হয়। রিকশা নেই, তাই হাঁটতে হয়। আমার স্বামী সেগুনবাগিচায় একটি প্রতিষ্ঠানে কর্মরত। দুই বেলা কড়া রোদের মধ্যে এই বয়স্ক মানুষটিকে অনেক কষ্টে হেঁটে আসা-যাওয়া করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, এ সমস্যার সমাধান করে নাগরিক অধিকার অটুট রাখুন।নাম প্রকাশে অনিচ্ছুকবেইলি রোড, ঢাকা। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক-দক্ষিণের উপকমিশনার (ডিসি) খন্দকার নাজমুল হাসান বলেন, ‘যানজট কমাতে সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এখন কারও কারও সমস্যা হচ্ছে। কিন্তু সবার সুবিধার কথাও তো চিন্তা করতে হবে।’নীলক্ষেতফুটওভারব্রিজ প্রয়োজননীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার পথে দুঃসহ যানজট থাকে। বাস, সিএনজি, রিকশা ইত্যাদি যানবাহনের প্রচণ্ড ভিড় লেগেই থাকে। এতে রাস্তা পারাপারে খুব সমস্যায় পড়তে হয় আমাদের। ছাত্রছাত্রীরা বেশির ভাগ সময় এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেক সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। তারপর যখন সিগন্যাল হয়, তখন আমরা পার হই। কিন্তু সেভাবে পার হওয়াও নিরাপদ নয়। অনেক ঝুঁকিপূর্ণ। আমরা আর ঝুঁকিপূর্ণ জীবন যাপন করতে চাই না।তা ছাড়া ফজিলাতুননেসা মুজিব ও কুয়েত মৈত্রী হল দুটি নিউ মার্কেটের পাশে অবস্থিত। ছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তাঁদেরও রাস্তা পারাপারে ভোগান্তির শেষ নেই। একটা ফুটওভারব্রিজ থাকলে আমরা নিরাপদে যাতায়াত করতে পারব।বদরুল আলমবঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন জানান, পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। তা ছাড়া এসব জায়গায় ওভারব্রিজ নির্মাণের জন্য জায়গা পাওয়া যায় না। জায়গা পেলে ওভারব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করা যেতে পারে। অনেক জায়গায় পরিকল্পনা করার পর আর ওভারব্রিজ নির্মাণ করা যায়নি জায়গার অভাবে।ফরিদাবাদ-গেন্ডারিয়া-পোস্তগোলাবেওয়ারিশ কুকুরের আতঙ্কপুরান ঢাকায় ভোর থেকেই বেওয়ারিশ কুকুরের উৎপাত শুরু হয়। এতে রাস্তায় নিরাপদে চলাচল করা দুরূহ। বিশেষ করে, সকালে ছাত্রছাত্রীরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারছে না। বিষয়টি ঢাকা সিটি করপোরেশনকে বহুবার জানানো সত্ত্বেও তারা নীরব ও নির্বিকার। এখানে উল্লেখ্য, ইতিমধ্যে ফরিদাবাদ, গেন্ডারিয়া ও পোস্তগোলা এলাকার রাস্তায় ও অলিগলিতে কুকুরের কামড়ে অনেকে আক্রান্ত হয়েছে। এ অবস্থায় পথচারী ও কোমলমতি স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তাঘাটে নির্বিঘ্নে যাতায়াতের জন্য বেওয়ারিশ কুকুরমুক্ত রাস্তা চাই। এ জন্য ডিসিসির দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরী১৭, ফরিদাবাদ, ঢাকা-১২০৪ বেওয়ারিশ কুকুর নিধনে ডিসিসি কী করছে, জানতে চাইলে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী জানান, লিখিত অভিযোগ পেলেই ডিসিসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধন করা হয়ে থাকে। তিনি আরও বলেন, ‘লিখিত অভিযোগ ছাড়া কুকুর নিধন অভিযান চালা েল আবার ঝামেলা হয়। এ জন্য কেউ যদি তাঁর ঠিকানাসহ ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ডে অথবা আমাদের কাছে অভিযোগ করেন, তাহলেই অভিযান চালানো হবে।’