কী নাই, কী চাই
মানিকদীবাজার সরবে কবে?রাস্তায় বাজার বসা নিয়ে এটা তৃতীয়বারের মতো অভিযোগ। এর আগে অভিযোগের উত্তরে থানার ওসি সাহেব বলেছিলেন, রাস্তা থেকে বাজার উঠাতে উদ্যোগ নেবেন। কিন্তু এখন পর্যন্ত ওই বাজার ওঠেনি। অথচ এর জন্য রাস্তা নোংরা হচ্ছে। মাছের পানির দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে যে বাজার, সেটা উঠছে না কার স্বার্থে? রাস্তাটির পরিবেশ রক্ষায় আমরা অবৈধ বাজারের হোতাদের ভয়ে কিছু বলতে পারছি না। দখলদাররা উল্টো বলে, ‘দেখি, কারা বাজার ওঠায়।’ দেশে কি তবে আইন বলে কিছু নেই?নাম প্রকাশে অনিচ্ছুকমানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, ‘রাস্তার বাজারটা নিয়ে আমরা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, বাজার উঠাতে উদ্যোগ নেবে।’ওয়ার্ড ৭৩আহসান মঞ্জিলে যেতে বাধা!ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে রয়েছে ঢাকার নবাব পরিবারের স্মৃতিবিজড়িত আহসান মঞ্জিল জাদুঘর। পরিতাপের বিষয় হচ্ছে, এর চারপাশের রাস্তা ও ফুটপাতে রয়েছে অবৈধ দোকান। দোকানিদের কারণে আহসান মঞ্জিল জাদুঘরের পরিবেশ দূষিত হচ্ছে। এর দক্ষিণ পাশের ফটক বন্ধ করে রাস্তার ওপর বসেছে ফলের দোকান। এর পাশে ময়লার দুর্গন্ধে দর্শনার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। জাদুঘরে ঢোকার একমাত্র ফটকটির পাশে রিকশাসহ নানা ধরনের যানবাহনের জটলা লেগে থাকে। তাই দর্শনার্থীদের জাদুঘরে ঢুকতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসবের কি সমাধান নেই?সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ সামাদ বলেন, ‘জাদুঘরের চারপাশের পরিবেশের উন্নয়নে ডিসিসির ঊর্ধ্বতন পর্যায়ে অনেকবার বলেছি। অবৈধ দোকানিদের উচ্ছেদে থানায়ও অভিযোগ করেছি। তবু দোকানিদের উচ্ছেদ করা হচ্ছে না।’ পরিবেশ আগের চেয়ে এখন কিছুটা ভালো হয়েছে বলে দাবি করেন তিনি।ইংলিশ রোডদিনের আলোয় সড়কবাতি!বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার নানা চেষ্টা করছে। পুরান ঢাকায় শুক্রবার পূর্ণ দিবস ও শনিবার অর্ধদিবস মার্কেট বন্ধ থাকছে। অথচ বাবুবাজার থেকে ধোলাইখাল নতুন রাস্তা পর্যন্ত এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার সড়কবাতিগুলো বিকেল সাড়ে পাঁচটার সময় জ্বালিয়ে দেওয়া হয়। আবার সকাল ছয়টার পরও এগুলো জ্বলতে থাকে। অথচ তখন সূর্যের আলো থাকে। বিদ্যুতের অপচয় বন্ধে কর্তৃপক্ষ কি নজর দেবে?শাহজাহানইংলিশ রোড, পুরান ঢাকা। বিদ্যুতের অপচয়ের বিষয়ে জানতে চাইলে ডিসিসির অঞ্চল ২-এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মানোয়ার হোসেন বলেন, সড়কবাতি যাতে সন্ধ্যার আগে না জ্বালানো হয় এবং দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়, এ জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।আজিমপুরঅবৈধ পার্কিং...আজিমপুর কবরস্থানের প্রধান ফটকের কাছে রাস্তার ওপর বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষার্থীদের গাড়ি রাখা হয়। এ ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠান হলে সেখানে অতিথিদের গাড়ি রাখা হয়, যেগুলো অনেক সময় ধরে সেখানে অবস্থান করে। এতে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জটলার কারণে লাশবাহী যানবাহন কবরস্থানের ফটকের কাছে আসতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, অবৈধ পার্কিং বন্ধ করুন।নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থীশেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এ বিষয়ে ডিএমপির উপকমিশনার (ট্রাফিক, দক্ষিণ) আকরাম হোসেন জানান, অবৈধ গাড়ি পার্কিং বন্ধে তাঁরা কঠোর অবস্থান নিয়েছেন। কোথাও এমন ঘটনা ঘটলে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। আজিমপুর কবরস্থানের প্রধান ফটকের কাছে অবৈধভাবে গাড়ি পার্কিং থাকলে তাঁরা তা বন্ধ করবেন।খিলক্ষেতবেহাল সড়কলেকসিটি কনকর্ড এলাকা থেকে খিলক্ষেত সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ খিলক্ষেত বাজার রেলগেট পর্যন্ত যায়। অথচ পুরো সড়কটি আছে বেহালে। এর জায়গায় জায়গায় এতটা ভাঙা যে পথচারীদের বেশ দুর্ভোগে পড়তে হয়। আর বৃষ্টি এলে এই সড়ক গ্রামের সড়কের চেয়েও খারাপ হয়ে যায়। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, দ্রুত সড়কটি সংস্কার করা হোক।মিম মৌসুমিখিলক্ষেত, ঢাকা। এ বিষয়ে ডিসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হযরত আলী জানান, রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নর্দমার (ড্রেন) কাজ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যেই রাস্তার মেরামতের কাজ শুরু হবে।